শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৪:৫৬ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধান ক্ষেতে ড্রোনক্যামেরা উদ্ধার

উত্তম কুমার: [২] পটুয়াখালীর কলাপাড়ায় অত্যাধুনিক প্রযুক্তির একটি ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ। সোমবার শেষ বিকেলে উপজেলার লতাচাপলী ইউনিয়নের লক্ষীপাড়া গ্রামের ধান ক্ষেতে স্থানীয়রা এ ড্রোনক্যামেরাটি দেখতে পায়। পরে ওই ইউনিয়নের চেয়ারম্যান মো.আনসার উদ্দিন মোল্লাকে খবর দিলে তিনি সেটিকে ধান ক্ষেত থেকে উদ্ধার করে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

[৩] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ড্রোন ক্যামেরাটির মালিকানা দাবি করছে পায়রা বন্দরে কর্মরত বেলজিয়ামের নাগরিক মাইকেল। তার ভাষ্য মতে এটি পায়রা বন্দরের রাবনাবাদ নদীতে ড্রেজিং কাজে ব্যবহার করা হতো। প্রায় ২ কেজি ওজন ড্রোনটির পরীক্ষামূলক ভাবে উড়ানোর সময় যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অন্যত্র চলে যায়।

[৪] উপজেলার লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আনসার উদ্দিন মোল্লা জানান, ড্রোন ক্যামেরাটি স্থানীয় জনগণ ধান ক্ষেতে দেখতে পায়। তাদেরই সাংবাদের ভিক্তিতে এটি উদ্ধার করে পুলিশ মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

[৫] মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, ড্রোনটির ব্যাপারে আমরা তদন্ত করে দেখছি। এটির ভিতরে থাকা মেমোরী কার্ডের সকল কিছু পুলিশের সাইবার এক্সপার্টদের কাছে পাঠানো হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়