শিরোনাম
◈ ফুটবলার হ‌্যা‌রি কেইনকে চায় সৌদি আর‌বের দুই ক্লাব  ◈ আজ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন?

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৪:১৬ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালিয়াকৈরে আঁধা-পাকা ধান নষ্ট করে দুটি রাস্তার উন্নয়ন কাজ, কৃষকের ক্ষোভ

ফজলুল হক: গাজীপুরের কালিয়াকৈরে বেকু দিয়ে আধা পাকা ধান নষ্ট করে দুটি রাস্তার উন্নয়ন কাজ চলছে। মঙ্গলবার দুপুরে আধা পাকা ধান নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হন সাধারণ কৃষকরা। এ সময় তারা ক্ষোভ প্রকাশ করেন এবং ব্যাপক ক্ষতির হাত থেকে বাঁচতে ওই কর্মকর্তার কাছে কয়েকদিন পর রাস্তার কাজ করার জন্য আবেদন করেন।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ কৃষক সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মেদীআশুলাই, নামাশুলাই, খালপাড়, গর্জনখালী, আষাড়িয়াবাড়ি গ্রামের মাঝখানে মেদীআশুলাই নামে একটি চক রয়েছে। প্রতি বছর ওই চকে এসব গ্রামের হাজার হাজার কৃষক ধান চাষ করে। ওই ধান গোলায় তোলে এবং বিক্রি করে কৃষকরা তাদের জীবিকা নির্বাহ করে আসছেন। গরীব অসহায় কৃষকরা ধান বিক্রি করে সংসার চালানোর পাশাপাশি ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ যোগান।

ওই চকের মাঝ দিয়ে বয়ে গেছে মেদীআশুলাই-নামাশুলাই সড়ক। সম্প্রতি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্ধে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের তদারকিতে ওই সড়কের উন্নয়ন কাজ চলছে। এ কারণে দু-পাশের আধা পাকা ধান বেকু দিয়ে নষ্ট করে ওই সড়কে মাটি ভরাট করে প্রশস্ত করা হচ্ছে। এতে মেদীআশুলাই, নামাশুলাই ও খালপাড় গ্রামের কৃষকদের কয়েকশ মণ ধান নষ্ট হবে। এ ব্যাপক ক্ষতির হাত থেকে বাঁচতে কৃষকরা মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হন। এ সময় তারা ওই কর্মকর্তার কাছে কয়েকদিন পর রাস্তার উন্নয়ন কাজ করার জন্য আবেদন করেন।

ক্ষতিগ্রস্থ কৃষক রাশেম বেপারী, মোজাম্মেল হক, রাজ্জাক বেপারী, মোসলেম উদ্দিন, রুবেল হোসেন, স্বপন বেপারী, সাকিব পালোয়ান, আব্বাস আলী, জুলহাস বেপারী জানান, বেকু দিয়ে আধা পাকা ধান নষ্ট করে আমাদের কৃষি জমির মাটি কেটে রাস্তার উন্নয়ন কাজ করা হচ্ছে। এতে আমাদের কয়েকশ মণ ধান ক্ষতি হবে। তবে ২০-২৫ দিন পর ওই রাস্তার কাজ করলে আমরা ধান কেটে গোলাই উঠাতে পারবো। এজন্য আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কয়েকদিনের সময় চেয়ে আবেদন করেছি।

এছাড়া উপজেলার বেনুপুর এলাকায় আধাপাকা ধান নষ্ট করে একটি সড়কের উন্নয়ন কাজ চলছে। এতে ওই এলাকার শত শত কৃষক ক্ষতির মুখে পড়ছে। তাদেরও দাবী, ধান কেটে নেয়ার জন্য কিছু দিন সময় দিয়ে রাস্তার উন্নয়ন কাজ করা হোক। এতে ব্যাপক ক্ষতির হাত থেকে বাঁচবে সাধারণ কৃষক।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন জানান, মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে ধান কাটার জন্য কৃষকদের কিছুদিন সময় দেওয়া যায় কিনা সে চেষ্টা করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়