শিরোনাম
◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৩:৩৯ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাসহ পরিবারের ৫ সদস্যকে এসিডে ঝলসে দিলেন মাদকসেবীর ছেলে

মাসুদ আলম : [২] মঙ্গলবার ভোরে রাজধানীর লালবাগ কাশ্মিরীটোলা এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হয়েছে।

[৩] ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ঘটনার দিন ভোর পরিবারের সঙ্গে ঝগড়া হয় মাদকসেবী আলী হোসেনের। এক পর্যায়ে তিনি ব্যাটারিতে ব্যবহৃত এসিডের পানি তার মাসহ পরিবারের পাঁচজনের শরীরে ছুড়ে মারেন। দগ্ধরা হলেন- আলী হোসেনের মা মোমেনা বেগম (৭০), বোন জামিলা আক্তার (৩০), দুই ভাই আনোয়ার হোসেন (৫২), ইকবাল হোসেন (৪৫) ও ভাগিনা সালেহীন (২০)। এরপর আলী হোসেন তার নিজের শরীরেও এসিড ঢেলে দেন।

[৪] তিনি আরও বলেন, আলী হোসেনের মানসিক সমস্যা রয়েছে। তিনি একটি ব্যাটারি কারখানায় কাজ করেন। জামিলা আক্তার, ইকবাল ও সালেহীনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাঁও চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মোমেনা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আলী হোসেনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়