শিরোনাম
◈ সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহতদের প্রতি পরিবারকে ১০ লাখ টাকা দেবে বিএসবিআরএ ◈ দিল্লি হাইকোর্ট-বিমানবন্দরসহ সরকারি দপ্তরে বোমা হামলার হুমকি ◈ জুমার আজান শোনা যায়নি কলকাতার বহু মসজিদে, আতঙ্কে মুসলিমরা   ◈ অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে করা টেস্ট সেঞ্চু‌রি বাবা-মাকে উৎসর্গ কর‌লেন তান‌জিদ হাসান তামিম  ◈ মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের ◈ মির্জা ফখরুল থেকে মান্নান ভূঁইয়া : বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা ◈ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই বিদেশি জাহাজের সংঘর্ষ ◈ সরকারের ৬ মাসে মোটামুটি সব লক্ষ্যই পূরণ হয়েছে: রিজভী ◈ লাইসেন্স ছাড়া ঢাকায় রিকশা নয়, আসছে অঞ্চলভিত্তিক চলাচল ব্যবস্থা ◈ সিটি থেকে পৌরসভা, চলতি অর্থবছরেই ৫ স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০২:৫৯ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৩:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উপমন্ত্রী শামীমের ভ্রাম্যমাণ মেডিকেল টিম যাচ্ছে রোগীর কাছে

মো. আল-আমিন: [২] সারাদেশের ন্যায় শরীয়তপুরেও পড়েছে করোনা ভাইরাসের প্রভাব। এ অবস্থায় ‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’ শ্লোগান নিয়ে করোনা মহামারিতে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) নির্বাচনী এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য, পানিসম্পদ।  উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীমের উদ্যোগে নড়িয়া উপজেলা ও সখিপুর থানা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন একটি ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা চালু করেছে।

[৩] গত বছর করোনা কালিন সময়ে এপ্রিলের ৭ তারিখে এই ভ্রাম্যমান চিকিৎসা সেবা চালু করা হয়। পরে টানা দুইমাস ব্যাপী এই সেবা দেয়া হয়। বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে যাত্রা শুরু করে ছিলো ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা।

[৪] এবারও ৮ এপ্রিল নড়িয়া উপজেলার ধামারন গ্রামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপমন্ত্রী এনামুল হক শামীম। এই টিমে দুজন চিকিৎসক, চারজন নার্স ও দুইজন স্বাস্থ্যকর্মী। প্রতিদিনই কোনো না কোনো ইউনিয়নে গিয়ে সেবা দিচ্ছে এই টিম। সেখানে প্রতিদিন প্রায় ১৫০/২০০ রোগীকে বিনামূল্যে মেডিক্যাল চেকআপ, ঔষধ দিচ্ছে। এছাড়াও ভ্রাম্যমাণ চিকিৎসা সেবায় দায়িত্বে থাকা ব্যক্তিদের মোবাইল নম্বরগুলো (০১৭৮৮৭৩৬১৫১, ০১৯১৭৭৭৭২৬৪ ও ০১৭১৮৩৪৫৭৮৮) দিয়ে এলাকায় প্রচার করা হচ্ছে। রোগীরা ওই নম্বরে কল করে সমস্যার কথা জানালে চিকিৎসকরা সেখানে পৌঁছে যাচ্ছেন। এমনকি টিমের কাছে কোন ঔষধ না থাকলে তা কেনার টাকাও দিচ্ছে মেডিক্যাল টিম। একারণেই এনামুল হক শামীমের মেডিক্যাল টিমের সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে। একারণে ভ্রাম্যমাণ মেডিকেল টিমের ওপর নড়িয়া-সখিপুরবাসী ব্যাপক আস্থা রেখেছেন।

[৫] আরও জানা গেছে, উপমন্ত্রী এনামুল হক শামীম এবার নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অত্যাধুনিক জেনারেটর, শরীয়তপুর পুলিশ হাসপাতালের জন্য ৫টি অক্সিজেন সিলিন্ডার ও নড়িয়া, ভেদরগঞ্জ এবং শরীয়তপুরে প্রায় ১লাখ মাক্স ও প্রয়োজনীয় স্যানেটাইজার প্রদান করেন। এছাড়া উপমন্ত্রী গত বছর করোনকালীন সময়ে প্রায় ৫২ হাজার অসহায় মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন। এছাড়াও ১ লাখ মাক্স, প্রয়োজনীয় সংখ্যক পিপিই ও স্যানেটাইজার বিতরণ করেছেন তিনি। পাশাপাশি নগদ অর্থও বিতরণ করেছেন তিনি।

[৬] এ ব্যাপারে সেবা পাওয়া নড়িয়া ও সখিপুরের বাসিন্দাদের মধ্যে আব্দুল জব্বার, মতিউর রহমান, আলী আহম্মেদ, রওশনারা, মোকসেদা, রহিমা, আসমা সহ অনেকেই বলেন, এই করোনার মধ্যে আমরা যখন কোথাও যেতে পারি না, তখন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম সাহেব আমাদের কথা চিন্তা করে মেডিক্যাল টিম করে দিয়েছে। আমাদের বিনামূল্যে ঔষধ ও নগদ টাকাও দিচ্ছে। আমরা পানি সম্পদ উপমন্ত্রীর জন্য দোয়া করি।

[৭] ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা দেয়া ডা. শওকত আলী বলেন, একটি বিশেষায়িত শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িকে একটি মিনি হাসপাতাল হিসেবে সাজানো হয়েছে। সেখানে রয়েছে চিকিৎসার সব ধরনের সরঞ্জাম। নড়িয়া উপজেলা ও সখিপুর থানার ইউনিয়নগুলো ঘুরে ঘুরে সব ধরনের চিকিৎসা সেবা দেবে। শুধু চিকিৎসা সেবা নয়, যারা চিকিৎসা নেবেন তাদের বিনামূল্যে ওষুধও দেয়া হবে। এ মহতী উদ্যোগে আমাদের অংশিদার করায় জননেতা এনামুল হক শামীমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

[৮] সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা বলেন, করোনায় থমকে আছে স্বাভাবিক জীবন। লকডাউন চলমান থাকায় সাধারণ রোগের চিকিৎসা নিতেও লোকজন হাসপাতালে যেতে পারছে না। সেসব মানুষের কথা ভেবেই পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম উদ্যোগে ভ্রাম্যমাণ চিকিৎসা শুরু করা হয়।

[৯] নড়িয়া উপজেলা আওয়ামীলীগের মাস্টার হাসানুজ্জামান খোকন বলেন, সাধারন মানুষের কথা চিন্তা করেই পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম গত বছর এ কার্যক্রম চালু করেছিলেন। এবারও কার্যক্রম অব্যাহত রয়েছে। এধরনের উদ্যোগ নেয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়