শিরোনাম
◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০১:৫০ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৩:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেফাজতের তাণ্ডবে বিএনপি যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, তা সবাই জানে: ওবায়দুল কাদের

সমীরণ রায়, মহসীন কবির: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, হেফাজতে ইসলামের তাণ্ডবলীলার শুধু পৃষ্ঠপোষকই নয়, এই সহিংস ঘটনায় জড়িত ছিলো বিএনপি। যারা তাণ্ডবলীলার সঙ্গে সরাসরি জড়িত, বাড়ি ঘরে হামলা ও আগুন দিয়েছে, তাদের ভিডিও দেখে গ্রেপ্তার করা হয়েছে। কোনো দল বা আলেম ওলামা দেখে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

[৩] তিনি বলেন, গত তের বছর যাবৎ ধারাবাহিক ব্যর্থতার গ্লানিবোধ থেকে বিএনপি নানা কথা বলছে। প্রকৃতপক্ষে সরকার নয়, বিএনপিই জনগণ থেকে প্রত্যাখ্যাত ও গণবিচ্ছিন্ন। বিএনপি এক যুগের বেশি সময় ধরেই আন্দোলনের হাঁক-ডাক দিয়ে যাচ্ছে। তারা শুধু আন্দোলনই নয়, জাতীয় ও স্থানীয় নির্বাচন এবং উপ-নির্বাচনে নির্লজ্জ ভরাডুবিই প্রমাণ করে জনগণ থেকে কারা জনবিচ্ছিন্ন।

[৪] সড়ক পরবিহন ও সেতুমন্ত্রী বলেন, করোনার এ সময়ে রাজনৈতিক বিরুপ মন্তব্য করা সমীচীন নয়। পারস্পরিক দোষারোপ করোরই করা উচিত নয়। কিন্তু নিত্যদিন বিএনপির মিথ্যাচার ও অন্ধ সমালোচনার জবাব দিতে হয়। জন্মলগ্ন থেকে যে দল অগণতান্ত্রিক পথরেখা ধরে হেঁটেছে, তারা গণতন্ত্রের ফেরিওয়ালা সেজে সবক দিচ্ছে দেশ ও জাতিকে।

[৫] ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রে বন্ধুর পথ ধরে হাঁটছে শেখ হাসিনা। বাধা বিপত্তি অতিক্রম করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আন্তরিক সরকার। কিন্তু বিএনপি এ পথে বড় বাধা। তাদের অসহযোগিতা ও বাধার কারণেই গণতন্ত্রের মসৃণ যাত্রা বারবার হোঁচট খেয়েছে। বিএনপির গণতন্ত্র মানে ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন। মাগুরা, ঢাকা -১০ আসনের উপ-নির্বাচন আর এক কোটি তেইশ লাখ ভূয়া ভোটারের প্রস্ততি।

[৬] সেতুমন্ত্রী বর্ষার আগেই বিআরটিএ-এর নির্মাণাধীন কাজ এগিয়ে নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন। বিআরটিএয়ে হয়রানি আগের তুলনায় কমলেও কিছু কিছু এলাকায় অভিযোগ রয়েছে, সেগুলো বন্ধ করতে হবে।

[৭] মঙ্গলবার রাজশাহী সড়ক জোন, বিআরটিসি, বিআরটিএ'র কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তার বাসভবন থেকে ভার্চ্যুয়ালি তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ