শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০১:৪৫ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'টিকায় কিছু হবে না, লাভ যা হওয়ার মদেই হবে'

ডেস্ক রিপোর্ট: ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিনই গড়ছে নতুন রেকর্ড। কয়েকদিন ধরেই দেশটির দৈনিক করোনা সংক্রমণ দুই লাখ ছাড়িয়ে যাচ্ছে। একইসঙ্গে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। নিউজ২৪

এই পরিস্থিতি এড়াতে দিল্লিতে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অন্যদিকে, ঘোষণার সাথে সাথেই দোকানে দোকানে বেড়েছে মদ কেনার জন্য দীর্ঘ লাইন!

সোমবার (১৯ এপ্রিল) রাত ১০ থেকে পরের সোমবার সকাল ৫টা পর্যন্ত লকডাউন থাকবে দিল্লিতে। কিন্তু এই সময়ের মধ্যে চিকিৎসা এবং খাদ্য সংক্রান্ত জরুরি পরিষেবা চালু থাকবে।

কিন্তু দিল্লির খান মার্কেট, গোলে মার্কেটের মতো এলাকায় দেখা যায়, একের পর এক মদের দোকানের সামনে কয়েকশ ক্রেতার ভিড়। ক্রেতাদের করোনা বিধি ভেঙে মদ কেনার লম্বা লাইনের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়