শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৩:১৭ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরিস্থিতি মোকাবেলার টার্গেট নিয়ে ঐতিহাসিক বাজেট ঘোষণা করলো কানাডা

সালেহ্ বিপ্লব: [২] ফেডারেল সরকার ঘোষিত এ বাজেটে করোনা মহামারিতে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায়  ১০১ দশমিক ৪ বিলিয়ন ডলারের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সিটিভি, সিটি নিউজ, কেটিডব্লিউ

[৩] হাউস অব কমন্সে বাজেট পেশ করেন উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড।

[৪] চলতি অর্থবছরে ঘাটতির পরিমাণ দাঁড়াবে  ৩৫৪.২ বিলিয়ন ডলার, আসন্ন অর্থবছরে তা ১৫৪.৭ বিলিয়ন ডলারে নেমে আসবে বলে আশাবাদী কানাডার অর্থমন্ত্রী।

[৫] এক সময়কার ডাকসাইটে সাংবাদিক ক্রিস্টিয়া কানাডার অর্থমন্ত্রী হওয়ার পর এটি তার প্রথম বাজেট। সাধারণত অর্থমন্ত্রীরা বাজেট পেশ করার পর সাংবাদিকদের মুখোমুখি হন। কিন্তু ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড সংসদে বাজেট ঘোষণা করতে যা্ওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন।

[৬] বাজেট পরিকল্পনার নানা দিক নিয়ে সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফিং শেষে তিনি যান হাউজ অব কমন্সে। কানাডার ইতিহাসে এই প্রথম কোনো নারী অর্থমন্ত্রী সংসদে জাতীয় বাজেট পেশ করলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়