শিরোনাম
◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০১:৩১ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌজন্য সাক্ষাতে এসেছিলেন হেফাজত নেতারা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: রাতে হঠাৎ করেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বাসভবনে বৈঠকে করেন হেফাজত নেতারা। তবে, বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ হিসেবেই উল্লেখ করেন আসাদুজ্জামান খাঁন কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে করেছেন হেফাজতে ইসলামের নেতারা। সোমবার (১৯ এপ্রিল) রাত দশটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় প্রবেশ করেন হেফাজতের নেতারা।

বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাতে তার বাসভবনে সাক্ষাৎ করতে আসে। মন্ত্রী জানান, এটি শিডিউল কোনও বৈঠক না, তারা সৌজন্যমূলক সাক্ষাৎ করতে এসেছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, 'সাক্ষাতে হেফাজত নেতাদের বলেছেন তাদের যেন ঢালাওভাবে সবাইকে ধরাপাকড় করা না হয়। তাদের বলা হয়েছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই গ্রেপ্তার হয়েছে।'

এর আগে, সোমবার রাত ১০টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় প্রবেশ করেন হেফাজতের নেতারা। এরপর বেশকিছু সময় ধরে চলে এ বৈঠক। বৈঠকে অংশ নেওয়া হেফাজতের শীর্ষ নেতাদের মধ্যে আছেন দলটির নায়েবে আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজী, হেফাজতের মহাসচিব নূরুল ইসলাম জেহাদী, মামুনুল হকের ভাই বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, অধ্যক্ষ মিজানুর রহমান (দেওনার পীর), মাওলানা হাবিবুল্লাহ সিরাজী প্রমুখ। - ডিবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়