শিরোনাম
◈ শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ (ভিডিও) ◈ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি হতে পারে ১-২ দিনের মধ্যে ◈ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ, খসড়া চুক্তি প্রস্তুত ◈ একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী (ভিডিও) ◈ ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক (ভিডিও) ◈ হামের উপসর্গে একদিনে আরও ৫ মৃত্যু, মোট প্রাণহানি ৯৪৩ ◈ কাউকে বন্ধ বা থামিয়ে রাখার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ, আধুনিক বাহিনী গঠনে জোর ◈ পাথরঘাটায় ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর ৫ জেলের লাশ উদ্ধার

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ১২:৩৪ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ১২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবিশ্বাস্য হলেও সত্য: লিচুগাছে আম ধরেছে, উৎসুক জনতার ভিড়(ভিডিও)

ডেস্ক রিপোর্ট : ঠাকুরগাঁও সদরের আবদুর রহমান নামের এক ব্যক্তির বাড়িতে রোপণ করা লিচুগাছে আম ধরেছে। এ খবর ছড়িয়ে পড়লে মানুষ ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

গাছের মালিক আব্দুর রহমান (মটকি)। লিচুগাছটি বাড়িতে লাগানো। ওই গাছে লিচুর একটি থোকায় লিচুর সঙ্গে একটি আম ধরতে দেখা যায়। বিষয়টি মটকির নাতি হৃদয় প্রথম দেখতে পায়। সে বিষয়টি তার দাদাকে জানালে এলাকার লোকজন বিষয়টি জানতে পারেন। এরপর চারদিকে এ সংবাদ ছড়িয়ে পড়ে।

লিচুগাছে আম ধরার খবরে ছুটে আসা মোকারক আলী বলেন, ‘এই প্রথম হামরা শুনলাম যে লিচু গাছত আম ধরে। এটা নিচের চোখে দেখলাম। প্রথমে আমি বিশ্বাস করিনি। এখন দেখে বিশ্বাস করলাম। এটা আসলে অকল্পনীয়।’

এলাকার ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার) হাসান আলী বলেন, ‘প্রথম গাছের মালিক বিষয়টি যখন আমাদের বলেন তখন আমরা বিশ্বাস করিনি। বরং উল্টা তাকে গালি দিছি, পাগল বলছি। পরে তার বাড়ি যাই। গিয়ে দেখি ঘটনাটি সত্যি। আমরা এলাকার মানুষতো অবাক!’

গাছের মালিক আব্দুর রহমান বলেন, ‘পাঁচ বছর আগে বসতবাড়িতে লিচুগাছের চারাটি রোপণ করি। পরিচর্যার তিন বছরের মাথায় ফল আসে। তবে এবার আশানুরূপ মুকুল এসেছে। এরই মধ্যে মুকুল থেকে লিচু ফল বড় হতে থাকে। গাছ পরিচর্যা করতে গিয়ে চোখে পরে লিচুর সঙ্গে একই ডালে একটি আমও হয়েছে। এ যেন আল্লাহর এক নিয়ামত।’

জানতে চাইলে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবু হোসেন বলেন, ‘বিষয়টি আমি শুনে গাছটি দেখতেও গিয়েছিলাম। আমি প্রথমে মনে করছি হয়তো লিচুগাছে কলম করে আমগাছের চারা রোপণ করেছে। কিন্তু তা নয়। আব্দুর রহমানের কথা শুনে এলাকার দু-একজন ব্যক্তি তা দেখতে গিয়ে অবাক হন। সত্যিই লিচুগাছে লিচু ফলনের সঙ্গে তরতাজা আম ঝুলছে। তবে আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব। তবে পুরো গাছে একটি আমই ধরেছে। এর বেশি চোখে পড়েনি।’

এ বিষয়ে বালিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম মুক্তি বলেন, ঘটনাটি অলৌকিক। এ জাতীয় ঘটনা এর আগে চোখে পড়েনি।
সূত্র- জাগোনিউজ

  • সর্বশেষ