শিরোনাম
◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ১১:৪৯ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ১১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম নগরীর ৭ এলাকাকে রেডজোন ঘোষণা করেছে সিএমপি

রিয়াজুর রহমান: সোমবার (১৯ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কর্তৃপক্ষ নগরীর চকবাজারের জয়নগর ১ নম্বর গলি, খুলশি থানার ১৩ নম্বর ওয়ার্ডের এসবি নগর, ওয়ার্লেস, কুসুমবাগ আবাসিক এলাকা, ১৪ নম্বর লালখানবাজার ওয়ার্ডে টাংকির পাহাড়, বাঘঘোনা, হাইলেভেল রোড এ সাত এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়।

এছাড়াও করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে চট্টগ্রাম নগরীকে আবারো রেড-ইয়লো-গ্রিন জোনে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন । করোনা দ্রুত বিস্তার রোধে ১৯ এপ্রিল সোমবার সকাল থেকে মাঠে নেমেছে প্রশাসন।

পুলিশ জানান, অতি প্রয়োজন ছাড়া রেড জোনের অধিবাসী ঘরের বাইরে যেতে পারবে না।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের সহকারী কমিশনার(ডিসি) বিজয় বসাক বলেন, সংক্রমণ রোধে আমরা পুরো নগরীকে উচ্চ সংক্রমনশীল (রেড জোন), সংক্রমণশীল বা উচ্চ সংক্রমনশীল নয়(ইয়লো জোন) ও নিম্ন সংক্রমনশীল(গ্রিণ জোন) এ তিন ভাগে ভাগ করা হয়েছে । অতি প্রয়োজন ছাড়া রেড জোনের অধিবাসী ঘরের বাইরে বের হতে পারবে না । প্রয়োজনে মহল্লার বা এলাকার অনুমতি সাপেক্ষে পুলিশ বাহিনীর সদস্যরা সব ধরনের সহযোগিতা করবেন ।

উল্লেখ্য, করোনা ভাইরাস দ্বিতীয়বারের মত হানা দেওয়ায় সরকার গত ৮ এপ্রিল লকডাউনের সিদ্ধান্ত নেয় । অবস্থার প্রেক্ষিতে ১৪ তারিখ থেকে আবারো সর্বাত্মক লকডাউনের ঘোষণা দেয়। চট্টগ্রামে করোনায় নতুন শনাক্তের সংখ্যা ২৯৩ জন ও মৃতের সংখ্যা ৫ জন। গত এক সপ্তাহের চিত্র পর্যবেক্ষণে সংক্রমণ ও মৃত্যুর হার উর্ধ্বমুখি । পরিস্থতি নিয়ন্ত্রণে সিএমপি শনাক্তের হার বিবেচনায় নগরীকে আবারো রেড-ইয়লো-গ্রিন এই তিন জোনে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া যেসব এলাকায় প্রতি এক লাখে ৬০ জনের অধিক করোনা শনাক্ত পাওয়া যাবে তা রেড জোন হিসেবে চিহ্নিত করা হবে। প্রতি লাখে ৩ থেকে ৫৯ জন শনাক্ত হলে ইয়লো জোন এবং প্রতি লাখে ৩ জনের কম হলে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়