শিরোনাম
◈ কী লেখা আছে রাষ্ট্রপতির পদত্যাগপত্রে? ◈ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার ◈ যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান, বাড়ছে মধ্যপ্রাচ্য উত্তেজনা ◈ কিশোরগঞ্জে হৃদয়বিদারক ঘটনা: উদ্ধার অভিযানে গিয়ে ছেলের মরদেহ পেলেন কনস্টেবল ◈ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু ◈ আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি, আমার কাছে কোনো তথ্য নেই: রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে স্পিকার ◈ কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত ◈ ঢাকার রেলপথ হবে লেভেল ক্রসিংমুক্ত, নির্মাণ হবে একাধিক আন্ডারপাস ◈ থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন স্পীকার

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০৭:২৮ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে করোনা আক্রান্ত রোগীর সেবায় অক্সিজেন সিলিন্ডার প্রদান

কামাল হোসেন: [২] করোনা রোগীসহ যে কোন রোগীর জরুরী মুহুর্তে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে সামাজিক সংগঠন সংযোগ (কানেক্টিং পিপল) এর সার্বিক সহযোগীতায় গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবকে প্রাথমিকভাবে ৬ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। এর মধ্যে রাজবাড়ী সদরে ২টি এবং গোয়ালন্দে ৪টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। যা সারা রাজবাড়ী জেলায় সরবরাহ করা হবে।

[৩] সোমবার বেলা ১১ টায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অবস্থিত গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে সিলিন্ডারগুলো প্রদান করা হয়।

[৪] এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ, গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মোস্তফা মেটাল ইন্ডাষ্টিজ লি. এর পরিচালক মো. সেলিম মুন্সী, সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মিলন, সংযোগ এর প্রতিনিধি মো. হাসিবুল হাসান প্রমূখ।

[৫] এ প্রসঙ্গে গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলন বলেন, করোনা আক্রান্ত দরিদ্র রোগীর জরুরী মুহুর্তে বিনামূল্যে এ অক্সিজেন সেবা দেয়া হবে। সামর্থ্যবানদের বেলায় এক সপ্তাহের জন্য খরচ বাবদ দুই হাজার টাকা চার্জ নেয়া হবে।

[৬] ডা. আসিফ মাহমুদ বলেন, উপজেলা পর্যায়ে বেসরকারিভাবে এ ধরনের মহতি উদ্যোগ বিরল ঘটনা। আমি এর জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানাই। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়