শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০৬:২৫ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৬:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাব-পুলিশের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

সুজন কৈরী: [২] রাজধানীর মোহাম্মদপুর ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও র‌্যাব।

[৩] ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, রোববার মোহাম্মদপুরের বিআরটিসি বাস ডিপোর সামনে অভিযান চালিয়ে মনির নামের একজনকে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম। এ সময় তার কাছ থেকে গাঁজা পরিবহণে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মনির পুলিশকে জানিয়েছেন, মনির কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাগুলো সংগ্রহ করে ঢাকা মহানগরী ও এর আশপাশের বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।

[৫] এদিকে র‌্যাব-১০ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব বলেন, দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেপ্তার করেছে ব্যাটলিয়নের একটি দল। গ্রেপ্তারকৃতরা হলেন- ফজিলা বেগম, রুমানা আক্তার ও রাজীব।

[৬] প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র‌্যাবকে জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়