শিরোনাম
◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের ◈ ১৯৯১ সালের উত্তেজনা এবারও কি ফিরবে? ◈ কক্সবাজারের ২১৪ কোটি টাকার আইকনিক রেলস্টেশন ৩ বছরেও চালু হয়নি, নষ্ট হচ্ছে অবকাঠামোও সরঞ্জাম ◈ বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০১:১৯ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা সংক্রমণ প্রতিরোধে রোদ কতটা উপকারী

ডেস্ক নিউজ: অনেকেরই ধারণা , রোদে করোনার ক্ষমতা কমে যায়, আর সংক্রমণ ছড়ায় না। এই ধারণা আদৌ ঠিক কিনা তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। এ ব্যাপারে ইংল্যান্ডের চিকিৎসকদের দাবি, রোদে বেশি সময় কাটালে করোনায় মৃত্যুর হার কমে। পরিসংখ্যান দিয়ে তারা দেখিয়েছেন, রোদে থাকা অতিবেগুনি রশ্মি ‘এ’ বা ‘ইউভি-এ’ রশ্মি যাদের গায়ে বেশি মাত্রায় পড়ে, তারা করোনা আক্রান্ত হলেও দ্রুত সামলে নিতে পারেন।

বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের রোগীদের উপর গবেষণা চালিয়ে চিকিৎসকরা দেখিয়েছেন, একই ধরনের খাদ্যাভ্যাস, জীবনযাত্রার পরেও শুধুমাত্র রোদে আলাদা সময় থাকা অনুযায়ী মানুষের শরীরে বদলে যাচ্ছে করোনার প্রভাব। তবে শুধু ‘ইউভি-এ’ নয়, ‘ইউভি-সি’ও একই কাজ করতে পারে। কিন্তু বাতাসের স্তর ভেদ করে ‘ইউভি-সি’ মাটির খুব কাছাকাছি পৌঁছতে পারে না। তাই ত্বকের মধ্যে দিয়ে সেটির শরীরে প্রবেশ করার সুযোগ কম।

এখন অনেকে মনে করতে পারেন মাস্ক না পরে রোদে দাঁড়িয়ে থাকলে কি করোনার ঝুঁকি কমবে? বিশেষজ্ঞরা বলছেন, যারা রোদে বেশি সময় কাটান, তাদের মধ্যে করোনার মৃত্যুর হার কম। তবে রোদ সংক্রমণের হার কমাতে পারে কি না, সে বিষয়ে কিছু বলেননি চিকিৎসকরা। বরং তারা বলছেন, সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পরার, স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। না হলে আরও বাড়বে পারে করোনা আক্রান্তের সংখ্যা। সূত্র: সমকাল অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়