শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ১২:০৯ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ১২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]টেকনাফে স্বাস্থ্যবিধি না মানায়১০হাজার৬শ' টাকা জরিমানা

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে করোনাকালীন সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানায়৭জনকে১০হাজার৬শ' টাকা জরিমানা করেছেন ভ্রম্যমান আদালত।

[৩] রোববার উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।এ অভিযানে নের্তৃত্ব দেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃপারভেজ চৌধুরী ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল মনসুর।এসময় উপস্থিত ছিলেন,টেকনাফ মডেল থানার পুলিশের একটি দল ও সিপিপি সদস্যরা প্রমুখ।

[৪] টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ পারভেজ চৌধুরী বলেন,সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরিধান,সরকারি বিধিবিধান ও স্বাস্থবিধি নিশ্চিত কল্পে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনাকালে উপজেলা বিভিন্ন স্থানে সরকারি নির্দেশনা অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় ৭টি মামলায় ৭জনকে১০হাজার ৬০০টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

[৫] তিনি আরো বলেন,করোনা সংক্রমণ ঠেকাতে জনসচেতনতামূলক প্রচারণা ও অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়