শিরোনাম
◈ চিকিৎসা খাতের অব্যবস্থাপনা দূর করতে মানসিকতার পরিবর্তন জরুরি, দেশের স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি ◈ গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন সংসদ সদস্য ◈ এলপিজির বাড়তি দামে নাভিশ্বাস, রাজধানীর অনেক পরিবারে ফিরছেন লাকড়ির চুলায় ফিরছেন ◈ পাঁচ লাখ টাকা নিয়েও ছাড়েনি জিম্মিকে, লিবিয়ায় বাংলাদেশিকে আটকে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২ ◈ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে কোচ লিও‌নেল স্কালোনি ◈ ‘খালি গা, হাতে সিগারেট, চিৎকার করে গান’, কিশোরদের বেপরোয়া আচরণ নিয়ে ফেসবুকে যা লিখলেন সাইফুল্লাহ ◈ কেইনের রেকর্ড, গোলের ঝলক—ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড ◈ জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ বাড়াতে নতুন উদ্যোগের কথা জানালেন শামা ওবায়েদ ◈ মাইক্রোসফটের আউটলুক-টিমসসহ একাধিক সেবা বন্ধ, সমস্যায় বাংলাদেশও ◈ চেকিয়াকে উড়িয়ে স্পেনের পঞ্চম জয়

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ১১:৩৬ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ১১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে শীর্ষ তিন মাদক ব্যবসায়ী আটকের তথ্য দিতে পুলিশের কালক্ষেপন!

সোহাগ হাসানঃ সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর থেকে একাধিক মামলার শীর্ষ মাদক ব্যবসায়ী কায়েস ওরফে বুলুর স্ত্রী ও শ্বশুড়ীকে হেরোইন এবং একই মহল্লায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মিন্টু সেখ (৩৮) নামের তিনজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

রোববার গভীর রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

রবিবার সকালে সিরাজগঞ্জ সদর থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম মোস্তফার কাছে তিন মাদক ব্যবসায়ীর আটকের বিষয়ে তথ্য চাইলে বিভিন্ন তালবাহানা করে দিচ্ছি দেবো বলে কালক্ষেপন করেন। দুপুর গড়িয়ে সন্ধা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি এবং তথ্যও দেয়নি।

মাহমুদপুর মহল্লাবাসী জানায়, গত রাতে মাহমুদপুর মহল্লার মৃত আরশেদ আলীর স্ত্রী জোসনা বেগম (৪৫), বুলুর স্ত্রী হাসি ওরফে আরশি বেগম (২৮), মাহমুদপুর মহল্লার শাহাই সেখের পুত্র মিন্টু (৩৮) কে মাদকসহ আটক করেন। এদের নামে একাধিক মাদক মামলা রয়েছে এবং সিরাজগঞ্জে মাদক সম্রাট হিসেবে তারা পরিচিত।

দীর্ঘদিন যাবত মাহমুদপুর মহল্লায় বুলুর স্ত্রী, শ্বাশুড়ী ও মিন্টু মাদক ব্যবসা করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে মাহমুদপুর মহল্লায় অভিযান চালিয়ে হাসি বেগমের কাছ থেকে ৩০ গ্রাম ও জোসনা বেগমের কাছ থেকে ২০ গ্রাম হেরোইন ও মিন্টুর কাছ থেকে ১০পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, সারাদিন তারা ব্যস্ত ছিলো ফোন ধরতে পারেনি। এর পর থেকে আমাকে যে কোন বিষয়ে অবগত করবেন আমি তথ্য দিয়ে দিবো। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে ও তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন ।

  • সর্বশেষ