শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৫:৩৫ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমার সহজ সরল উক্তিগুলো বিকৃত করা হয়েছে: মির্জা আব্বাস

শিমুল মাহমুদ: [২] রোববার দুপুরে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কাটপিস করে ইচ্ছেমত আমার বক্তব্যকে ব্যবহার করা হয়েছে। কী কারণে করা হয়েছে আমি জানি না। এমন কোনো কথা বলিনি, যার জন্য আমাকে বিব্রত হতে হবে। সরকার বা আওয়ামী লীগ ইলিয়াস আলীকে গুম করেনি- এমন কথা আমি বলিনি। আমার কথা বিকৃত করে লেখা হয়েছে।

[৩] তিনি বলেন, ইলিয়াস আলী গুমের জন্য বিএনপির কিছু নেতাকর্মী দায়ী। এই কথা আমি বলেছি, কেউ প্রমাণ করতে পারবে? আমার কথা বিবৃত করা হয়েছে। বিএনপির নেতারাই ইলিয়াস আলীকে গুম করেছে- এমন বক্তব্য আমি দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে দেওয়া সম্ভব? অর্থাৎ নিজের মাথার ওপর নিজেই বোমা ফাটানো। এখানে টুইস্ট করা হয়েছে।

[৪] সকালে একদল সাংবাদিক ইলিয়াস আলী বাসায় গিয়েছিল উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, তার স্ত্রীকে রীতিমতো চার্জ করা হয়েছে। বিভিন্ন প্রশ্ন করে হেনস্তা করার চেষ্টা করেছে। এটা কেন? এমন কি ঘটনা ঘটল যে বিষয়টা নিয়ে এত মাথা ঘামাতে হবে। গত ৯ বছর ইলিয়াস আলী গুম হওয়ার পর একটা পত্র-পত্রিকায় এটি লেখাও হয়নি। কোনো দিবস পালন হয়নি। আজ হঠাৎ করে সেই ইলিয়াস আলীকে নিয়ে সাংবাদিকদের মাথা খারাপ হয়ে গেল? আমি কোনো সাংবাদিককে দোষ দিচ্ছি না।

[৫] তিনি আরও বলেন, যদি আমার সত্য বক্তব্যটা তুলে ধরতেন, তাহলে ভালো হতো। আমি এমন কোনো কথা বলিনি যার জন্য বিএনপির নেতাকর্মী, জাতির কাছে বিব্রত হতে হবে।

[৬] প্রসঙ্গত, শনিবার দেওয়া ১১ মিনিটের বক্তব্যের একেবারে শেষ দিকে এসে মির্জা আব্বাস দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেন, ‘তবে আমি আজকে বলতে চাই, এখানে সেক্রেটারি জেনারেল আছেন, কথাটা আমি বলতে বলতে ভুলে গেছিলাম। ইলিয়াস গুমের পেছনে, আমি রিপিট করছি, ইলিয়াস গুমের পেছনে আমার দলের লুটপাটকারী, বদমাইশগুলো আছে, তাদের দয়া করে আইডেন্টিফায়েড করার ব্যবস্থা করেন, প্লিজ। এদের অনেকেই চেনেন।’ সেখানে বিএনপি নেতা আব্বাস আরও বলেন, ‘যারা আজকে ইলিয়াসকে গুম করেছে, আমি জানি, আওয়ামী লীগ সরকার গুম করে নাই। কিন্তু গুমটা করলো কে? এই সরকারের কাছে আমি জানতে চাই। এই সরকারের কাছে আমি এটা জানতে চাই।’

 

  • সর্বশেষ