শিরোনাম
◈ জানা গেল খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার কারণ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়ার পর শ্রীলংকারও হার, জিম্বাবুয়ের আরেকটি স্মরণীয় জয় ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়' ◈ রমজানেই পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৪:৪৭ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৪:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসেবে রশিদ খানকে বেছেন নিলেন শ্রীকান্ত ?

স্পোর্টস ডেস্ক: [২] আইপিএলের সবচেয়ে মূল্যবান প্লেয়ার হিসেবে ভারতের সাবেক ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত বেছে নিলেন রশিদ খানকে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আফগানিস্তানের এই বোলার হয়তো কোনও উইকেট পাননি। কিন্তু পরিষ্কার দেখা গিয়েছে, তার সুপার স্পেলে রীতিমতো চাপে পড়ে গিয়েছিলেন মুম্বাই ব্যাটসম্যানরা। তাকে খেলতে বেশ সমস্যা হচ্ছিল তাদের। যে কারণে তার চার ওভারে মাত্র দু’টি চার মারতে পেরেছিল মুম্বাই। ৪ ওভারে ২২ রান দেন রশিদ।

[৩] একটি টুইটে শ্রীকান্ত লিখেছেন, আইপিএলে সবচেয়ে মূল্যবান প্লেয়ার তুমিই (রশিদ) হবে। অসম্ভব ভাল তোমার বোলিং। যার সাহায্যে সানরাইজার্স হায়দরাবাদ ১৫০ রানে মুম্বাই ইন্ডিয়ান্সকে আটকে দিতে সক্ষম হয়েছে। চিপক ক্রমশ উত্তেজনাপূর্ণ ম্যাচের কেন্দ্রস্থল হয়ে উঠছে।

[৪] মুম্বাইকে ১৫০ রানে আটকে দিলেও শেষ রক্ষা করতে পারেনি হায়দরাবাদ। শুরুটা অবশ্য জনি বেয়ারস্টো এবং ডেভিড ওয়ার্নার খুবই ভাল করেছিলেন। কিন্তু বেয়ারস্টো আউট হওয়ার পর থেকেই ব্যাটিং লাইনআপে ভাঙন ধরে হায়দরাবাদের। মিডল অর্ডারে অভিজ্ঞতার অভাব স্পষ্ট ছিল। ওয়ার্নারের পাশে দাঁড়ানোর মতো আর কাউকেই পাওয়া যায়নি। আর সানরাইজার্স অধিনায়ক আউট পর তো একেবারেই খড়কুটোর মতো উড়ে যায় হায়দরাবাদের ব্যাটসম্যানরা। ১৩৭ রানে অল আউট হয়ে যায় তারা। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়