শিরোনাম
◈ তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ও সুন্দরী নারী দাবি, না হলে সম্পর্ক ছিন্নের হুমকি উগান্ডার সেনাপ্রধানের ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী ◈ ফার্নেস তেলের নতুন দাম নির্ধারণ, লিটারে বেড়েছে ২৪.৫৯ টাকা ◈ ফুয়েল পাস অ্যাপে প্রবেশ বন্ধ, সার্ভার জটিলতায় করা যাচ্ছে না নিবন্ধন, ৫ ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৪:৩৬ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৪:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় যুবক গ্রেপ্তার

ডেস্ক নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে মো. বরকত মোল্লা (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার কলাবাড়িয়া গ্রামের মো. নূর মিয়া মোল্লার ছেলে।

এর আগে এই ঘটনায় শনিবার রাতে নড়াগাতি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মুরসালিন খন্দকার বাদী ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, “বরকত আর্ট” নামের একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেওয়া হয়। পরে সেটি ভাইরাল হলে পুলিশের নজরে আসে। এরপর শনিবার বিকাল ৪টার দিকে কলাবাড়িয়া বাজার থেকে বরকতকে আটক করে পুলিশ। পরে শনিবার রাতে ছাত্রলীগ নেতা মুরসালিনের দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে নড়াইল আদালতে পাঠানো হয়েছে।

নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেছেন, গ্রেপ্তার ব্যক্তিকে রোববার নড়াইল আদালতে পাঠানো হয়েছে। তার সহযোগীদের খুঁজে বের করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। সূত্র: সমকাল, সময় নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়