শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৩:৩০ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৩:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে করোনায় প্রাণ কেঁড়ে নিলো আরো ৩ জনের

হারুন-অর-রশীদ: [২] গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে করোনায় প্রাণ কেঁড়ে নিলো আরও তিন জনের। এই নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪৪ জনে।

[৩] তিন জনই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা হলেন পৌরসভার শোভারামপুর এলাকার সানোয়ার বেপারী (৮৫), বায়তুল আমান এলাকার মোসলেমউদ্দিন (৭৫) ও বোয়ালমারী উপজেলার শেকেলা বেগম (৬১)।

[৪] ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলায় এপর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬শ ১ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ৮শ’ ৩৭ জন।

[৫] রোববার (১৮ এপ্রিল) পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১৪৪ জনের। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৫২৬ জন। পরীক্ষার তথ্য অনুযায়ী ফরিদপুরে আক্রান্তের হার শতকরা ২১.২৮ এবং মৃত্যুর হার ১.৪৯ শতাংশ।

[৬] জেলার সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান সাংবাদিকদের জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুই পুরুষ ও একজন নারী মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন সম্পন্ন করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়