শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০২:৪৪ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গজারিয়ায় ইসতিসকার নামাজ আদায়ের পর রহমতের বৃষ্টি

ডেস্ক রিপোর্ট: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ষোলআনী গ্রামে গ্রীষ্মের খরা, অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে ইসতিসকার নামাজ আদায় করেছেন এলাকাবাসী। এর ছয় দিন পর শুক্রবার ভোররাতে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও গজারিয়াসহ প্রতিটি উপজেলায় বছরের প্রথম বৃষ্টি হয়েছে।

উপজেলার ফসলি জমি ও মাঠ-ঘাট যেন আজ নতুন জীবন ফিরে পেয়েছে। হঠাৎ এই বৃষ্টি গ্রামবাসীর মাঝে স্বস্তির ফিরিয়ে দিয়েছে।

মহান আল্লাহ রাব্বুল আলামীনের ইচ্ছায় বৃষ্টির প্রতিটি ফোঁটা বর্ষিত হয় রহমতের ধারা হয়ে। বৃষ্টি হলে আল্লাহকে বেশি বেশি স্মরণের শিক্ষাও দিয়েছেন বিশ্বনবী সা:।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল রোববার সকাল ৭টার সময় গজারিয়া উপজেলার ষোলআনী গ্রামের ধর্মপ্রাণ মুসলমান এ নামাজ আদায় করেন। নামাজ শেষে অনাবৃষ্টি ও খরা থেকে রক্ষা পেতে মহান রবের কাছে বিশেষ মোনাজাত করা হয়েছে। মোনাজাত করেন বয়রাকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ সোলেমান। নয়া দিগন্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়