শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০২:৩৮ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৩:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আর্থিক সমৃদ্ধি, খ্যাতি সুনাম সবই থাকার পরেও অসহায় একাকিত্বের বার্ধক্য!

মেহেদী হাসান: [২] চলচ্চিত্রের সাবেক দাপুটে নায়িকা, সাবেক সাংসদ, কবরী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মারা যাওয়ার পর তার একটি সাক্ষাৎকারের কিছু অংশ ভাইরাল হয়েছে। তা হলো, জীবনে ভালো একজন বন্ধু পেলাম না, ভালো একজন স্বামী পেলাম না, সন্তানরাও যে যার মতো! কারো সাথে বসে এক কাপ চা খাবো, মনের কথা খুলে বলব- তা পেলাম না! (আধুনা- প্রথম আলো)

[৩] "বিশ্ব রাজনীতির ১০০ বছর" বইয়ের লেখক, খ্যাতনামা কলামিস্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের লাশ নিজের বাসা থেকে দরজা, তালা ভেঙে উদ্ধার করা হয়েছে! বাসায় তিনি ছিলেন একা। স্ত্রী ও কন্যা আছেন যথারীতি "স্বপ্নের দেশ" যুক্তরাষ্ট্রে! অসুস্থ ও মৃত্যুর সময় আপন জন কেউ ছিল না পাশে, কেউ জানেনি কিছু!

[৪] পঞ্চাশোর্ধ্ব এক করোনা রোগী সুইসাইড নোট লিখে মুগদা হাসপাতাল থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। লিখে গেছেন, নিজের একাকীত্বের কথা। টাকা ছিল, সম্পদও ছিল যথেষ্ট। কিন্তু আত্মীয়-স্বজন, বন্ধু ছিল না কাছে। পরিবার ও আত্মীয়দের সবাই ছিল যুক্তরাষ্ট্রসহ "উন্নত" দেশে! একাকীত্ব সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন বলে লিখে গেছেন!

[৫] ২০১৩ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রণীত প্রবীণ নীতিমালায় প্রবীণদের জন্য নিরাপদ সামাজিক জীবন নিশ্চিত করার কথা বলা হলেও, এই লক্ষ্য বাস্তবায়নের সামাজিক উদ্যোগ তেমন নেই বললেই চলে।

[৬] এ প্রসঙ্গে এজিং সাপোর্ট ফোরামের সভাপতি, হাসান আলী বলেন, নিঃসঙ্গতা সব সময়ই কষ্টের। কারণ মানুষ একা থাকতে পারে না। সেজন্যই ক্ষুদ্রতম সামাজিক সংগঠন হিসেবে আমরা পরিবার গড়ি। বার্ধক্যে নির্ভরশীল হয়ে অন্য কোনো পরিবার নতুবা ‘শূন্য বাসায়’ বসবাস করতে বাধ্য হয় অনেক প্রবীণ। প্রবীণ বয়সে নিঃসঙ্গতা দু’ধরনের। একটি হলো স্বামী-স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ বন্ধনের অভাব। অপরটি হলো সামাজিক বিচ্ছিন্নতা। প্রবীণদের নিঃসঙ্গতা কাটাতে ডে-কেয়ার সেন্টার, প্রবীণ ক্লাব, প্রবীণ হোটেল, বিনোদন ক্লাব তৈরি করতে হবে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়