শিরোনাম
◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০২:৩৭ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারোত্তোলনে নতুন বিশ্বরেকর্ড গড়লেন মীরাবাঈ চানু

স্পোর্টস ডেস্ক: [২] এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে শনিবার ১৭ এপ্রিল নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় নারী ভারোত্তোলক মীরাবাঈ চানু। একসঙ্গে তিনটি সাফল্য পেয়েছেন ওই ভারোত্তোলক।
[৩] নারীদের ৪৯ কেজি ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৯ কেজি তুলে বিশ্বরেকর্ড করলেন চানু।

[৪] আগের বিশ্বরেকর্ড ছিল চিনের জিয়াং হুইহোয়ার। তিনি ১১৮ কেজি ওজন তুলেছিলেন। এক বছরেরও বেশি সময় পরে আবার কোনো প্রতিযোগিতায় নেমেছিলেন চানু। মোট ২০৫ কেজি (১১৯ + ৮৬) তুলে ব্যক্তিগত সেরা পারফরম্যান্স করে ব্রোঞ্জ জিতলেন।

[৫] এর আগে তার সেরা পারফরম্যান্স ছিলো ২০৩ কেজি। গতবারের ফেব্রুয়ারিতে কলকাতায় জাতীয় চ্যাম্পিয়নশিপে এই রেকর্ড করেছিলেন চানু।

[৬] ভারতীয় দলের কোচ বিজয় শর্মা বলেন, এটা বিরাট একটা মুহূর্ত। এর আগে আর কোনো ভারতীয় বিশ্বরেকর্ড করেনি।

[৭] নতুন রেকর্ড গড়ার জন্য এদিন ভারতীয় ভারোত্তোলক সতীশ কুমার শিবলিঙ্গম মীরাবাঈকে অভিনন্দন জানিয়েছেন।

[৮] প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন চানু এদিনের পারফর্ম্যান্স দিয়ে জাপানে অনুষ্ঠিত টোকিও অলিম্পিক্স গেমের টিকিটও নিশ্চিত করলেন। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়