শিরোনাম
◈ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেননি ৬ এমপি ◈ রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়, কী কী সুবিধা পান তিনি? ◈ রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন শফিকুর রহমান ◈ প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কোলাকুলি, রাজনৈতিক উত্তাপ ছাপিয়ে সৌহার্দ্যের বার্তা ◈ বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০২:৩৫ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৯:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে চালু হলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় করোনা ডেডিকেটেড হাসপাতাল

শাহীন খন্দকার: [২] রাজধানীর মহাখালীর কোভিড১৯ ডেডিকেটেড ১০০০ শয্যার করোনা হাসপাতালের যাত্রা শুরু করেছে। রোববার দুপুরে হাসপাতালটির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। হাসপাতালটিতে আইসিইউ বেড আছে ১১২টি। এইচডিইউ বেড ২৫০টি।

[৩] এ ছাড়া ১৩৮টি আইসিইউ মানের বেড রয়েছে। এই বেডগুলো কেন্দ্রীয় অক্সিজেন সিস্টেমের সঙ্গে যুক্ত। হাসপাতালটিতে জরুরি ওয়ার্ডে ৫০টি বেড রাখা হয়েছে। এই ৫৫০টি বেডের বাইরে আরও ৪৫০টি বেড থাকবে, সেখানে মারাত্মক আক্রান্ত নন এমন রোগীদের রাখা হবে। হাসপাতালটির উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও উপস্থিত ছিলেন।

[৪] ডেডিকেটেড করোনা হাসপাতালের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির বলেন, সোমবার সকাল ৮টা থেকে এই হাসপাতালে রোগী ভর্তি শুরু হবে। হাসপাতালটির বিভিন্ন ফ্লোরে এখনও আইসোলেশন ফ্যাসিলিটি নির্মাণের কাজ চলছে। কিন্তু কোভিড রোগীর ক্রমবর্ধমান চাপে যেসব ফ্লোরগুলো প্রস্তুত সেগুলোতে রোগী ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে।

[৫] এই হাসপাতালটি আর্ম ফোর্সেস ডিভিশনের নিয়ন্ত্রণে পরিচালিত হবে। এখানে সার্বিক সহযোগিতা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) মহাখালী কাঁচাবাজারের ছয় তলা বিশিষ্ট এক লাখ ৮০ হাজার ৫৬০ বর্গফুট আয়তনের ফাঁকা ভবনে হাসপাতাল চালু হলো।

[৬] করোনা হাসপাতালের কার্যক্রম শুরু হলেও পৃথকভাবে আইসোলেশন সেন্টার এবং বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ল্যাব সেবা কার্যক্রমগুলো চলবে। পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘আমাদের এই হাসপাতালে ১২শর বেশি শয্যা স্থাপনের সক্ষমতা আছে। আগামী সাত দিনের মধ্যে ৫০০ শয্যা চালু করতে পারবো। বাকী শয্যাগুলো আশা করছি এ মাসের মধ্যেই চালু করতে পারবো। ইতিমধ্যে ১৫০ জন চিকিৎসক হাসপাতালে যোগদান করেছেন, নার্স যোগদান করেছেন ২০০ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী যোগদান করেছেন ৩০০ জনের মতো। এছাড়া এই হাসপাতালে সেনা, বিমান ও নৌবাহিনীর প্রায় ১৫০ জন চিকিৎসক ও বিভিন্ন বিষয়ে দক্ষ কর্মীরা সহযোগিতা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়