শিরোনাম
◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি ◈ মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট নিয়ে যে নতুন সিদ্ধান্ত ◈ এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ ◈ জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতি নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি ◈ মেসি জাদুতে জয়, চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি ◈ পোশাকশিল্পে অস্থিরতায় ক্রয়াদেশ হারানোর শঙ্কা, ভাঙচুরে ভাড়াটে লোক ব্যবহারের অভিযোগ; ২৪ ঘণ্টায় আন্দোলন বন্ধের আশ্বাস, গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি ◈ আজ রাতেই অন্ধ্র উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ◈ ভূমিকম্প মোকাবিলায় পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০১:০৬ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৭:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক গ্রেপ্তার, মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে (ভিডিও)

ইসমাঈল ইমু ও সুজন কৈরী: [২] ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে রোববার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (১৮ এপ্রিল) তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] ২০১৩ ও সাম্প্রতি হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে শ্যামলীর ডিসি অফিসে নেওয়া হয়েছে। ডিসি অফিসের চারপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হতে পারে বলে জানা গেছে।

 

[৪] দুপরে নিজ কার্য লয়ে সাংবাদিকদের ডিসি হারুন অর রশীদ বলেন, ২০২০ সালে মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি মামলায়  মামুনুলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।ঐ মামলাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে নেওয়া হবে।

 

  • সর্বশেষ