শিরোনাম
◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও) ◈ ৩৫ টাকায় সিনেমার পোস্টার আঁকা থেকে জাতীয় পুরস্কার, আয়ের ৯০ শতাংশ দান: সাদাসিধে জীবনযাপনে নানা পাটেকরের বিদায় ◈ ভারতে চলমান আন্দোলনে সরাসরি মাঠে নামছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (ভিডিও)

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০১:০৩ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণ উদ্যোক্তাদের নিয়ে ভার্চুয়াল ফেস্টিভ্যাল : বঙ্গজের আরো এক ধাপ এগিয়ে যাওয়া

আতাউর অপু : ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এর উদ্যোগে জাস্ট হেল্প ফাউন্ডেশনের সার্বিক সহায়তায় গত ১১-০৪-২০২১ইং তারিখে আয়োজিত হয়ে গেলো সিলেটের তরুণ প্রজন্মের উদ্যোক্তাদের নিয়ে ভার্চুয়াল জুম ফেস্টিভ্যাল। এতে অংশ নেয়া উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবার উপর চমৎকার কিছু ডকুমেন্টারি উপস্থাপন করেন। জুম ফেস্টিভ্যাল এ অংশগ্রহণ করে অনলাইন ভিত্তিক শপ "বঙ্গজ", "ঐতিহ্যের তাঁত", "Girlly fashion", "Creator lab" এবং বিপ্লব কর এর একক চিত্র প্রদর্শনী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ফ্যাশন আইকন বিবি রাসেল, বিশিষ্ট শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী, (AFDB)এর প্রেসিডেন্ট মানতাশা আহমেদ, বিশিষ্ট ডাক্তার ও প্রফেসর জিয়া উদ্দিন আহমেদ, সিলেট চেম্বার অব কমার্স এর প্রসিডেন্ট এ.টি.এম শোয়েব, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট নজরুল ইসলাম বাসন সহ আরও অনেকে।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জাস্ট হেল্প ফাউন্ডেশনের ফাউন্ডার মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট বশির আহমেদ। বিবি রাসেল তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে সাধুবাদ জানান এবং তাদের এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পরামর্শ দেন। রাশেদা কে চৌধুরী উনার বক্তব্যে উদ্যোক্তাদের সম্ভাবনা ও বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে গুরুত্বারোপ করেন। ডাঃ জিয়াউদ্দিন আহমেদ বিদেশের বাজারে বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্যের কদর ও চাহিদা এবং বাজার প্রশস্তকরন এর উপর গুরুত্ব দেন। সিলেট চেম্বার অব কমার্স এর প্রসিডেন্ট এ টি এম শোয়েব উদ্যোক্তাদের ট্রেনিং ও পণ্য বাজারজাত করনে বিভিন্ন সুযোগ সুবিধার প্রদানে অাশ্বস্ত করেন। মানতাশা আহমেদ তার প্রতিষ্ঠান এর পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার অাশ্বাস দেন। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট বশির আহমেদ উদ্যোক্তাদের বিদেশে দেশীয় পণ্যের বাজারজাতকরণে বি-টু-সি পন্থা অবলম্বন করার উপর জোর দেন এবং এতে তার প্রতিষ্ঠান উদ্যোক্তাদের সহযোগিতায় সর্বদা পাশে থাকবে বলে অাশ্বস্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ও কলামিস্ট নজরুল ইসলাম বাসন। তিনি উদ্যোক্তাদের ট্রেনিং এবং পণ্য
জারজাতকরণে ব্রিটেন ও সিলেটের চেম্বার অব কমার্স এর দৃষ্টি আকর্ষণ করেন এবং উদ্যোক্তাদের সাধুবাদ জানান।

  • সর্বশেষ