শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ১২:০৮ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ১২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক ব্যক্তি কোদাল নিয়ে আমাকে মারতে আসে : ইউএনও

আতাউর অপু: লকডাউনে দোকান খোলা রাখায় এবং মাস্ক না পরায় ফেরদৌস আলম নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে এ জরিমানা করেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন।

ওই ঘটনার কিছুক্ষণের মধ্যেই স্থানীয় ব্যবসায়ীরা ইউএনও’র গাড়ির সামনে অবস্থান নিয়ে জরিমানা প্রত্যাহারের দাবি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ইউএনও ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে সোনাতলার ইউএনও সাদিয়া আফরিন বলেন, ‘করোনার সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার দুপুরে অভিযান পরিচালনা করি। অভিযান চলাকালে স্থানীয় গাজী প্লাজার সামনে “রোজবা” নামক জুয়েলার্সটি খোলা পাই। এগিয়ে গেলে জুয়েলার্সটির মালিককে মাস্কবিহীন অবস্থায় দেখতে পাই। বিধি অনুযায়ী তাকে দেড় হাজার টাকা জরিমানা করি।’

ইউএনও আরও বলেন, ‘ওই সময় আশপাশের কিছু দোকানদার আমার গাড়ির সামনে এসে জরিমানা প্রত্যাহারের আহ্বান জানান। এ সময় এক ব্যক্তি কোদাল নিয়ে আমাকে ও আমার ড্রাইভারকে মারতে উদ্যত হয়। পরে পুলিশ আসলে জটলামুক্ত হয় ও আমি ঘটনাস্থল ত্যাগ করি।’

সোনাতলা থানা ওসি রেজাউল করিম রেজা জানান, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়