শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৭:৪০ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করতে পেরে উচ্ছ্বসিত শান্ত

স্পোর্টস ডেস্ক: [২] ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে; নিউ জিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। তাই ওয়ালটন শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজে শান্তর ব্যাটের দিকে থাকবে বাড়তি নজর। দুই দিনের অনুশীলনে বেশ ঘাম ঝরিয়েছেন শান্ত; এবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন।

[৩]এতেই বোঝা গেছে ব্যাট হাতে রান করতে উন্মুখ হয়ে আছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। শনিবার (১৭ এপ্রিল) নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচের প্রথম দিন তার ব্যাট থেকে আসে ৫৩ রান। এই রান করে তিনি স্ব-ইচ্ছায় (রিটায়ার্ড) মাঠ ছাড়েন। নিজের ব্যাটিং নিয়ে দিন শেষে খুশি এই প্রতিভাবান ব্যাটসম্যান। তিনি মনে করেন এভাবে ব্যাটিং করতে পারলে সিরিজে ভালো হবে দলের জন্য।

[৪]‘আমার মনে হয় এটা খুব ভালো একটা প্রস্তুতি টেস্ট ম্যাচ শুরুর আগে। যেটা করতে চেয়েছিলাম আজকে, ওই পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করতে পেরেছি। আশা করছি যে এভাবে যদি ব্যাট করতে পারি তাহলে আমাদের টেস্ট ম্যাচের জন্য ভালো হবে।’

[৫]প্রস্তুতি ম্যাচের প্রথম দিন লাল দল ৭৯ম ওভার খেলে ৬ উইকেটে ৩১৪ রান করে। তার মধ্যে ৫ জন ব্যাটসম্যানই রিটায়ার্ড হয়ে মাঠ ছাড়েন।একমাত্র তাইজুল ইসলামের উইকেট পেয়েছেন শুভাগত হোম। সর্বোচ্চ ৬৬ রান করেন মুশফিকুর রহিম। এ ছাড়া তামিম ইকবাল ৬৩, সাইফ হাসান ৫২ ও নুরুল হাসান সোহান করেন ৪৮ রান।

[৬]অনুশীলনের প্রথম দিন ব্যাট হাতে দারুণ প্রস্তুতি সেরেছেন ব্যাটসম্যানরা। এখনো একদিন বাকি আছে। শান্ত মনে করেন সেশন বাই সেশন খেললে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইটা আরও সহজ হবে।

[৭]‘আমার কাছে মনে হয় যে যত ধৈর্য নিয়ে সময় নিয়ে ব্যাটিং বা বোলিং করবে, সফল হওয়ার সম্ভাবনা দলেরই বেশি থাকবে। আমার মনে হয় যে এত চিন্তা না করে আমরা যদি সেশন বাই সেশন চিন্তা করি, তাহলে আরেকটু সহজ হবে। ওটাই পরিকল্পনা যে আমরা কীভাবে সেশন বাই সেশন ভালো করতে পারি।’- রাইজিং বিডি

  • সর্বশেষ