শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৪:৫২ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৪:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

তন্ময় আলমগীর: [২] জেলার তাড়াইলে রিফাত (১২) নামে এক শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৭ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার চর তালজাঙ্গা এলাকায় পাটখেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। রিফাত ওই এলাকার দুলাল মিয়ার ছেলে।

[৩] পুলিশ জানায়, শুক্রবার রাতে একটি মসজিদে তারাবির নামাজ পড়তে যায় শিশুটি। নামাজ পড়ে বাড়িতে এসে রাতের খাবার খায়। এরপর থেকে রিফাতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

[৪] পরে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে একটি পাটখেতে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

[৫] তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়