শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৩:৩৩ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৩:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিরস্ত্র শ্রমিকদের গুলি করে হত্যার দায় সরকারের: গার্মেন্ট শ্রমিক টিইউসি

শরীফ শাওন: [২] চট্টগ্রামে বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে ৫ শ্রমিক হত্যার প্রতিবাদ জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

[৩] শনিবার সংগঠনের সভাপতি শ্রমিকনেতা অ্যাড. মন্টু ঘোষ ও সাধারণ সম্পাদক শ্রমিকনেতা জলি তালুকদার যৌথ বিবৃতিতে বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার যেকোনো মূল্যে আদায় করা হবে।

[৪] বিবৃতিতে তারা চলমান জুলুমের শাসন অবসানে দেশের আপমর শ্রমিক-কৃষক জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়