শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৩:০১ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৩:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলনায় ৩০০ কর্মহীনের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

শরীফা খাতুন : [২] করোনাভাইরাস সংক্রমণরোধে ঘরে থাকা কর্মহীন মানুষের মাঝে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে দ্বিতীয় পর্যায়ে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে।

[৩] জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর আওতায় শনিবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয় চত্ত্বরে কর্মহীনদের খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

[৪] উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, করোনা পরিস্থিতি উত্তরণে সরকার সার্বক্ষণিক তৎপর রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে করোনা সংক্রমণের শুরু থেকে ত্রাণ বিতরণে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন, করোনাকালে সরকার গরিব ও অসহায় মানুষের পাশে সবসময় আছে এবং থাকবে। কোভিড-১৯ প্রতিরোধে সকলকে সাবধানতা অবলম্বন করে ঘরে থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সিটি মেয়র সরকারের পাশাপাশি এই কর্মসূচিতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। মেয়র এধরণের উদ্যোগের জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

[৫] অনুষ্ঠানে সিটি মেয়র তিনশত জন কর্মহীন ইজিবাইক-থ্রি হুইলার শ্রমিক ও দোকান কার্মচারীর প্রতি জনের মাঝে সাত কেজি চাল, এক কেজি আলু, ডাল ৫০০ গ্রাম, তৈল ৫০০ গ্রাম ও সবজিসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

  • সর্বশেষ