শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০১:৫৪ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাশিয়া ও চীনসহ বিকল্প জায়গা থেকে টিকা আনার চেষ্টা চলছে: স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক

মিনহাজুল আবেদীন: [২] শুক্রবার বিবিসি বাংলায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম আরও বলেন, টিকার ঘাটতি থাকছেই। আমরা বার বার বলছি, তাগাদা দিয়েছি। অধিদপ্তর ও মন্ত্রণালয়কে দুই বার চিঠি দেয়া হয়েছে। তারা প্রত্যেকবার বলছে, কোনো অসুবিধা হবে না।

[৩] মহাপরিচালক বলেন, রাশিয়া ও চীন আগ্রহ প্রকাশ করেছে, তারা টিকা দিতে চায়। ইতোমধ্যে দুই তিনটা বৈঠকও হয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে, কেউ না করছে না। টিকা দেবে না, একথা কেউ বলছে না। কিন্তু কবে পাওয়া যাবে, সেই নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না।

[৪] তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে ফাইজার এবং মডার্নার টিকা আনার ব্যাপারেও যোগাযোগ করা হয়েছে। তারা এই মুহূর্তে তাদের দেশের বাইরে টিকা সরবরাহ করছে না।

[৫] তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের সেরামের কাছ থেকে টিকা নিয়ে বাংলাদেশকে দিতে চেয়েছিল। কিন্তু সেরাম এই মুহূর্তে টিকা দিতে অপারগতা প্রকাশ করেছে।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক ডা. বেনজীর আহমেদ বলেন, টিকা কার্যক্রম ঝুঁকিতে পড়লে সংক্রমণের বিস্তার প্রতিরোধে নেতিবাচক প্রভাব পড়বে।

[৭] ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসরিন সুলতানা বলেন, এখন সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে, টিকা কার্যক্রম ব্যাহত হলে ঝুঁকি আরও বাড়বে। যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ দেয়া সম্ভব না হলে তার শরীরে টিকা কার্যকর হবে না। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়