শিরোনাম
◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০১:১৪ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কারওয়ানবাজারে সৌদি প্রবাসীদের বিক্ষোভ, ফাঁকা রাস্তাতেও যানজট

ইসমাঈল ইমু : [২] রাজধানীর কারওয়ানবাজার মোড়ে সোনারগাঁও হোটেলে অবস্থিত সৌদি এয়ারলাইনসের অফিসের সামনে বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা। শনিবার সকাল থেকে বিক্ষোভ করছেন তারা।

[৩] সকাল ৬টা ১৫ মিনিটে বিমানের ফ্লাইটটি (বিজি-৫০৩৯) সৌদি আরবের রিয়াদের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। ফ্লাইটের যাত্রীদের করোনা পরীক্ষার সনদ নিয়ে ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে রাতে যাত্রীরা বিমানবন্দরে এলে ২টার দিকে তাদের জানানো হয়, ফ্লাইটটি করা বাতিল হয়েছে। এরপর থেকেই ফ্লাইট চালুর দাবিতে বিমানবন্দরে বিক্ষোভ করেন যাত্রীরা। সকালে তারা রাজপথে বিক্ষোভে নামেন।

[৪] বিক্ষোভে কারওয়ানবাজার মোড় থেকে শাহবাগগামী যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ আন্দোলনকারিদের রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে বিপুল পরিমান যাত্রীরা ব্যাগ ব্যাগেজ নিয়ে সৌদি এয়ারলাইন্সের সামেন অবস্থান করায় রাস্তদা সরু হয়ে গেছে। এতে যান চলাচলে ধীরগতি লক্ষ করা গেছে।

  • সর্বশেষ