শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০১:০৯ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্প্যানিশ কাপের ফাইনালে আজ বার্সেলোনা ও আথলেতিক বিলবাও মুখোমুখি

স্পোর্টস ডেস্ক : [২] স্প্যানিশ কাপ নামে পরিচিত প্রতিযোগিতার ফাইনালে শনিবার (১৭ এপ্রিল) আথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা। সেভিয়ার লা কার্তুসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়।

[৩] বছরের শুরুতে বিলবাওয়ের কাছে হেরেই বার্সেলোনার কোচ হিসেবে প্রথম শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া হয়েছিল ডোনাল্ড কুমানের। এরপর কোয়ার্টার-ফাইনালের আগে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে দল। সবশেষ ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের ক্ষত তো এখনও টাটকা, যা লিগ পুনরুদ্ধারের পথ করে তুলেছে কঠিন। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তাই উঠল কুমানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন।

[৪] শিরোপাশূন্য একটি মৌসুম কাটানোর পর বার্সেলোনার জন্য ব্যর্থতার বৃত্ত ভেঙে বেরিয়ে আসার উপলক্ষ এই ম্যাচ। এর আগে কোচের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নে তাই বিরক্ত কুমান। তিনি বলেন, আমরা ১৯ ম্যাচ অপরাজিত ছিলাম (ক্লাসিকোয় গত শনিবার ২-১ গোলে হারের আগ পর্যন্ত), আর এখন আমাকে আমার ভবিষ্যৎ নিয়ে উত্তর দিতে হবে। আমাকে এটা মেনে নিতে হবে, তবে এর সঙ্গে আমি একমত নই।

[৫] আমি জানি, আমাকে এমন চাপের মধ্যেই কাজ করতে হবে এবং জানি কীভাবে এটা সামাল দিতে হয়। চলতি মৌসুমে এ নিয়ে চতুর্থবারের মতো বিলবাওয়ের মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। সুপার কাপে হারলেও লিগে দুই বারই জিতেছে কুমানের দল।

[৬] দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাই নিজের ভবিষ্যৎ নয়, বরং কীভাবে শিরোপা জেতা যায় কেবল তাই নিয়েই ভাবছেন কুমান। ফাইনালটি ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ, শিরোপা জয়ের সুযোগ সবসময়ই দারুণ।

[৭] অপরদিকে দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় কোপা দেল রে ফাইনাল খেলতে যাচ্ছে বিলবাও। করোনাভাইরাসের কারণে ২০১৯-২০ আসরের ফাইনাল এক বছর পিছিয়ে হয়েছে চলতি মাসের শুরুর দিকে। সেই ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল মার্সেলিনো গার্সিয়ার দল। - মার্কা/ বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়