শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৮:২৭ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বতীপুরে ৬ লক্ষাধিক টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

সোহেল সানী: দিনাজপুরের পার্বতীপুরে ৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার রাত ৯টায় ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শরীফউল্লাহ আবেদ (এসজিপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শুক্রবার নায়েক সুবেঃ মোঃ হায়দারুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল ব্যাটালিয়নের অধীনস্থ জলপাইতলী বিওপি হতে আনুমানিক ৫ কিঃ মিঃ দূরে উত্তর দিকে পার্বতীপুর উপজেলার বড়দল গ্রামের নীদিপুকুর ডাংগা হিন্দুপাড়া থেকে মালিকবিহীন অবস্থায় কষ্টি পাথরের সাদৃশ মূর্তি (দৈর্ঘ্য ১৫ ইঞ্চি এবং প্রস্থ ৮ ইঞ্চি, ওজন আনুমানিক ৬.৪ কেজি) উদ্ধার করা হয়।

যার আনুমানিক মূল্য ৬ লক্ষ ৪০ হাজার টাকা। উদ্ধারকৃত মূর্তিটি কষ্টি পাথরের কিনা তা পরীক্ষা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। প্রচলিত নিয়মানুযায়ী মূর্তিটি ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করা হয়েছে। পরবর্তী সময় মূর্তিটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর অথবা বিজিবির জাদুঘরে সংরক্ষণের জন্য পাঠানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়