শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৬:০৫ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরের চলনবিলে: ধানের শীষ মরে সাদা হয়ে যাচ্ছে, পোকার আক্রমণে দিশেহারা কৃষক

কৃষি ডেস্ক: কৃষিপ্রধান চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কিছু জমিতে ধান কাটা শুরু হয়েছে। আগামী সপ্তাহে পুরোদমে শুরু হবে ধান কাটা। ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। জমি থেকে ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন তারা।

ঠিক এই সময়েই দেখা দিয়েছে পোকা। পাকা ধানে পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। কীটনাশক স্প্রে করেও দমন করা যাচ্ছে না পোকা। আক্রমণ এক জমি থেকে আরেক জমিতে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে।

কৃষকরা এই পোকার নাম কারেন্ট পোকা বললেও কৃষি অফিস বলছে, বাদামি গাছফড়িং। বাদামি গাছফড়িং মূলত পাকা ধানেই আক্রমণ করে। এই পোকা প্রথমে ধান শীষের কচি ডগার রস চুষে খায়। ফলে ওই ধানের শীষ দুই থেকে তিন দিনের মধ্যেই মরে সাদা হয়ে যায়।
উপজেলার ছাতার দিঘী, চৌগ্রাম, ইটালী ও ডাহিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের মাঠে সরেজমিনে গিয়ে কৃষকদের এমন দুঃখ-দুর্দশার চিত্র দেখা যায়। কথা হয় ক্ষতিগ্রস্ত কয়েকজন কৃষকের সাথে।

ক্ষিদ্রবড়িয়া গ্রামের কৃষক ফারুক হোসেন বলেন, আমার ৭ বিঘা জমির মধ্যে ৪ বিঘা জমিতে পোকার আক্রমণ দেখা দিছে। কীটনাশক স্প্রে করছি, কাজ হচ্ছে না। সব ধান মরে সাদা হয়ে গেছে।

আয়েশ গ্রামের কৃষক হাসমত বলেন, আগামী সোমবার থেকে ধান কাটার নিয়ত করেছি। সকালে জমিতে এসে দেখি পোকা লাগিছে। কী করি, ভেবে পাচ্ছি না। বাজার থেকে কীটনাশক এনে স্প্রে করছি।

ছাতার দিঘী গ্রামের কৃষক আব্দুল মজিদ বলেন, আমার ১৩ বিঘা জমির মধ্যে ৮ বিঘা জমিতে পোকার আক্রমণে সব পাকা ধান সাদা হয়ে গেছে। আমি ওই ৮ বিঘা জমি থেকে ২ মণ করে ধানও পাব না। আমার অনেক টাকার ক্ষতি হবে এবার।

উপজেলা কৃষি অফিসার মো. সেলিম রেজা বলেন, এবার সিংড়া উপজেলায় ৩৬ হাজার ৬০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। কিছু কিছু এলাকায় পাকা ধানে বাদামি গাছ ফড়িং পোকার আক্রমণ দেখা দিয়েছে। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষকদের জমিতে পানি থাকলে তা সরিয়ে জমি শুকনো রাখার পরার্মশ দিচ্ছেন। এ ছাড়া যে জমিতে পোকার আক্রমণ দেখা দিয়েছে, সেখানে কীটনাশক স্প্রে করার পরার্মশ দিচ্ছেন। আশা করা যায়, তাতে কৃষকরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হবেন না।

বিডি প্রতিদিন

  • সর্বশেষ