শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০২:১৬ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ সিনেমার কাজ অসমাপ্ত রেখেই ওপারে পাড়ি জমালেন কবরী

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ বলা হয় তাকে৷ মিষ্টি হাসি আর অভিনয়ের নৈপুণ্য দিয়ে তিনি মাতিয়ে রেখেছিলেন দর্শক৷ নায়ক রাজ্জাকের সঙ্গে সফল জুটি হিসেবে হয়ে উঠেছিলেন তার যুগের প্রেমিকদের মনের রানি।

নায়ক ফারুকের সঙ্গে ব্লকবাস্টার ‘সুজন সখী’ করে তিনি হয়ে উঠেছিলেন সবার প্রিয় সখী, বুলবুল আহমেদের সঙ্গে বিখ্যাত দেবদাসের পার্বতী৷ বলছি কবরীর কথা।

শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন কবরী। তার মৃত্যু মধ্যরাতে শোকের বিষাদ ঢেলে দিয়েছে সংস্কৃতি অঙ্গনে।

নায়িকা কবরী পরিচালনায় নাম লিখিয়েছিলেন ২০০৮ সালে৷ নির্মাণ করেছিলেন ‘আয়না’ নামের সিনেমা। এরপর সর্বশেষ হাত দিয়েছিলেন আরও একটি সিনেমার কাজে৷ সরকারি অনুদানের এই সিনেমার নাম ‘এই তুমি সেই তুমি’।

ছবির বেশ কিছু অংশের শুটিং শেষ করেছিলেন৷ সাবিনা ইয়াসমিনকে দিয়ে তৈরি করিয়েছিলেন গানও।

কিন্তু সেই সিনেমা অসম্পূর্ণ রেখেই চিরবিদায় নিলেন কবরী৷ অসম্পূর্ণ থেকে গেল কিংবদন্তী অভিনেত্রীর অনেক স্বপ্নও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়