শিরোনাম
◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৮:৩৬ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৮:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে চাঞ্চল্যকর ডাকাতি, স্বর্ণ ব্যবসায়ীসহ মামলার পলাতক ৩ আসামি গ্রেপ্তার

সুজন কৈরী : সাভার এলাকা থেকে চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গ্রেপ্তারকৃতরা হলেন- মুন্না (২৭), নাসির উদ্দিন (৫০) ও স্বর্ণ ব্যবসায়ী অরুন সরকার (৫০)। তাদের কাছ থেকে লুন্ঠিত স্বর্ণালংকারসহ স্বর্ণ গলানোর মেশিন, ১টি চাকু, ১টি কষ্টিপাথর এবং ১৪০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার র‌্যাব-৪ এর একটি দল সাভার মডেল থানাধীন বোক্তারপুর ও কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

শুক্রবার র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, গত ৭ এপ্রিল সাভার থানাধীন দক্ষিণ রাজাসন এলাকায় ১০ থেকে ১২ জনের সশস্ত্র ডাকাত দল একটি বাড়ির গেইট ভেঙ্গে ঘরে ঢুকে বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি ও ভয়ভীতি প্রদর্শন করে অর্থসহ স্বর্ণালংকার ডাকাতি করে পালিয়ে যায়। এ ঘটনায় সাভার মডেল থানায় অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে মামলা দায়ের করা হলে স্থানীয় পুলিশের পাশাপাশি র‍্যাব-৪ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে গত ১০ এপ্রিল সাভারের রাজাসন এলাকা থেকে ওই ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করে ব্যাটালিয়নের একটি দল। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যে ডাকাত দলের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তরকৃতরা ওই ডাকাতির সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছেন এবং মামলার বাদি তার লুন্ঠিত মালামালগুলো শনাক্ত করেছেন। গ্রেপ্তার অরুণ সরকার স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী। তার সঙ্গে ডাকাত দলের যোগসাজশ রয়েছে। বিভিন্ন স্থান থেকে ডাকাতি করা স্বর্ণালঙ্কার ডাকাত চক্রের মাধ্যমে বিক্রি করা হয়।

 

  • সর্বশেষ