শিরোনাম
◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি  ◈ খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৮:৩২ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৮:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে ২৯ জুয়াড়ি গ্রেপ্তার

সুজন কৈরী : রাজধানীর কামরাঙ্গীরচর ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে আইপিএল খেলার উপর টাকা দিয়ে জুয়া খেলায় অবস্থায় ২৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

শুক্রবার র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব জানান, বৃহস্পতিবার রাতে কামরাঙ্গীরচরের ইসলামনগর ২ নং গলি এলাকায় অভিযান চালিয়ে টেলিভিশনে সম্প্রচারিত আইপিএল খেলার উপর টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ৬ জন জুয়ারীকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল। গ্রেপ্তারকৃতদের নাম আনিস (৩০), আলামিন (২২), মোহাম্মদ (২৩), আরিফ হোসেন (২৪), ফারুক ইসলাম (২২) ও আনোয়ার হোসেন (২৪)। এ সময় তাদের কাছ থেকে ১টি টেলিভিশন, রিমোট কন্ট্রোল, ৫টি মোবাইল ফোনসেট ও নগদ ১০ হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়েছে।

এছাড়া একই দিন র‌্যাব-১০ এর অপর একটি দল দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যা পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১১ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের নাম জালাল হাওলাদার (৫০), শাকিল বেপারী (৫০), সুমন কবির ওরফে রঞ্জু (৫০), মনির হোসেন (৪২), আ. রাজ্জাক মৃধা (৪৫), নজরুল ইসলাম হাওলাদার (৪০), কামাল হোসেন (৩৪), জাহাঙ্গীর আলম (৪২), দুলাল (৫০), শাহ আলম (৩৫) ও নয়ন হোসেন (৩২)। এ সময় তাদের কাছ থেকে খোলা অবস্থায় ৩৬৪ পিস জুয়া খেলার কার্ড (তাস), ১১টি মোবাইল ফোনসেট ও নগদ ১০ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার র‌্যাব-১০ এর পৃথক অভিযানে দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগর এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় ১২ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের নাম রিয়াজ হোসেন ওরফে জনি (৩৫), ইদ্রিস (৪০), সবুজ মিয়া (৩০), মোবারক (৩০), আলী আকবর (৪২), ওমর হাওলাদার (৪২), শাকিল সিকদার (৩৩), কামাল আকন (৩৪), শাহীন হাওলাদার (৩৮), আশিকুর রহমান (২০), আল আমিন (১৮) ও জুবায়ের হোসেন (৩৬)। তাদের কাছ থেকে খোলা অবস্থায় ২০৮ পিস জুয়া খেলার কার্ড (তাস), ১২টি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ৫৮০ টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে র‌্যাব জানতে পেরেছে,তারা পেশাদার জুয়াড়ি। দীর্ঘদিন ধরে একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়