শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৮:১৪ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৮:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘির নাগরনদে ফের অভিযান : ট্রাক ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার নাগরনদে অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলনকারিদের বিরুদ্ধে ফের অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিন এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে নদের তলদেশ থেকে বালু ও মাটি উত্তোলন করে বহনকালে একটি ট্রাক ও বেশ কিছু সরঞ্জাম জব্দ করেন। এসময় বালু উত্তেলনকারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, আদমদীঘির কুন্দগ্রাম ও চাঁপাপুর ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া নাগরনদের হারভাঙ্গা, কুশাবাড়ী, বাগিচাপাড়া, চাঁপাপুর শ্মশানসহ বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে শ্যালোচালিত ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও শ্রমিক লাগিয়ে মাটি কেটে ট্রাকযোগে বিক্রি করে আসছিল এলাকার কিছু ব্যক্তিরা।

এমন গোপন সংবাদের ভিক্তিতে গতকাল শুক্রবার সকাল থেকে দুপুরে পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন এর নেতৃত্বে ওইসব এলাকায় অভিযান চালিয়ে বালু বহন কালে ঘটনাস্থল থেকে যশোর-ড-১১-০৬৫১ নম্বর একটি ট্রাক জব্দ এবং পাইপসহ শ্যালোচালিত ড্রেজার মেশিন ভেঙ্গে ধংস ও বালু উত্তোলনের বেশ কিছু সরঞ্জাম জব্দ করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সীমা শারমিন বলেন, নাগরনদে অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ