শিরোনাম
◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৫:৩৬ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাসায় রেখেই খালেদা জিয়ার চিকিৎসা, যুক্ত হয়েছে নতুন ওষুধ, সিটি স্ক্যান রিপোর্ট পর্যালোচনা করলেন ঢাকা, লন্ডন ও নিউইয়র্কের চিকিৎসকরা

শিমুল মাহমুদ: [২] করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছিলেন তার চিকিৎসক দলের সদস্য প্রফেসর ডা. এজেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, শুক্রবার ঢাকা, লন্ডন ও নিউইয়র্কের বিশেষজ্ঞ চিকিৎসকরা হাই রেজুলেশন সিটি স্ক্যানের ফাইনাল রিপোর্ট দেখে আগের ব্যবস্থাপত্রের সাথে শুধু নতুন একটি ওষুধ যুক্ত করেছেন।

[৩] সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে কথা বলে জানা গেছে, এভার কেয়ার হাসপাতালের রিপোর্ট পাবার পর রাতে ভার্চুয়ালি লন্ডনে অবস্থানরত ডাক্তার জোবায়দা রহমান ও নিউইয়র্কের একাধিক কভিড বিশেষজ্ঞ চিকিৎসক খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্টগুলো পর্যালোচনা করেছেন। আগের ব্যবস্থাপত্র অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের ডায়বেটিক ও আর্থাইটিসের যেসব চিকিৎসা চলছিল তা স্বাভাবিক নিয়মে চলবে বলে ডাক্তাররা জানিয়েছেন।

[৪] ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, 'ঢাকায় ব্যক্তিগত চিকিৎসকদলের সদস্যরা ভার্চুয়ালি ডাক্তার জোবায়দা রহমান এবং নিউইয়র্কের মাউন্ট সেনাই ও অপর এক হাসপাতালের চিকিৎসকদের সাথে ম্যাডামের (খালেদা জিয়ার) সিটি স্ক্যানের রিপোর্ট নিয়ে আলোচনা করেছেন। পরে বিশেষজ্ঞ চিকিৎসকরা ম্যাডামের জন্য শুধু বাড়তি একটি ওষুধ যোগ করেছেন। আগের ওষুধও চলবে বলে ওই চিকিৎসকরা মত দিয়েছেন।

[৫] এর আগে প্রভিশনাল রিপোর্ট অনুযায়ী তার ফুসফুসে করোনার সংক্রমণ খুবই কম বলে জানিয়েছিলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সিটি স্ক্যানের চূড়ান্ত রিপোর্টে যেটি ধরা পড়েছে, অত্যন্ত মিনিমাম ইনভলভমন্টের কথা বলা আছে। যে কারণে তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন।

  • সর্বশেষ