শিরোনাম
◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ◈ নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার  ◈ এল‌চে‌কে ৪-১ গো‌লে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৫:২৫ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিতাসে সরকারি নির্দেশনা না মানায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

তাসীন তিহামী : [২] কুমিল্লার তিতাসে লকডাউনের তৃতীয় দিনে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখা এবং মাস্ক ব্যবহার না করায় শুক্রবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

[৩] উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বাতাকান্দি বাজার ও উপজেলা সদর কড়িকান্দি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. রাশেদা আক্তার। এসময় সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ও মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯টি প্রতিষ্ঠানকে ৩হাজার ৬শ টাকা জরিমানা করা হয়।

[৪] উপজেলা নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তার বলেন, ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ করে প্রতিদিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়