শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৫:০৮ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৫:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইন্ডিয়ানাপলিসের ফেডএক্স কার্যালয়ে বন্দুক হামলায় নিহত ৮, আত্মহত্যা করেছে হামলাকারী

তাহমীদ রহমান: [২] এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছেন, স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে গুলিবর্ষণ করতে দেখেছেন তিনি।

[৩] পার্শ্ববর্তী একটি আন্তর্জাতিক বিমানবন্দরে ফেডএক্স এক্সপ্রেস কার্গো এয়ারলাইনের বিমান থাকলেও, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়নি। বিবিসি

[৪] ইন্ডিয়াপোলিস শহর পুলিশের মুখপাত্র জেনাই কুক বলছেন, পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর পরও গোলাগুলি হচ্ছিল। একপর্যায়ে আটজনকে গুলিবিদ্ধ অবস্থায় খুঁজে পাওয়া যায়। তাদের সবাই ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

[৫] ফেডএক্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা বন্দুক হামলার ঘটনা সম্পর্কে জানেন এবং এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, নিরাপত্তাই আমাদের প্রধান অগ্রাধিকার। হামলায় হতাহত সবার বিষয়ে আমরা উদ্বিগ্ন।

[৬] জেরেমিয়া মিলার নামে প্রত্যক্ষদর্শী বলেন, সাব মেশিনগানের মতো দেখতে একটি স্বয়ংক্রিয় রাইফেল হাতে এক ব্যক্তিকে আমি দেখতে পাই। সে সামনে গুলি ছুঁড়ছিল। আমি ভয় পেয়ে যাই এবং তাৎক্ষণিকভাবে নিচে ঝুঁকে পড়ি।

[৭] পুলিশ জানায়, হামলাকারী নিজের প্রাণ নিজেই নিয়েছে। স্থানীয়দের ভয় পাওয়ার আর কোনও কারন নেই। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়