শিরোনাম
◈ রংপুরের চার খুনের তদন্তে নতুন মোড়, সিদ্ধার্থ-মুগ্ধের শরীরে মেলেনি মাদকের অস্তিত্ব ◈ মক্কা চুক্তি: কৌশল ও প্রতিরক্ষা কমিটির বৈঠক আজ, আলোচনায় যা থাকবে ◈ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়ে দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩: ইসি সচিব ◈ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান ◈ আইপিইউ মহাসচিবের সঙ্গে স্পিকারের বৈঠক, গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে আলোচনা ◈ খার্গ দ্বীপ কি ‘ধ্বংস করে দেওয়া হচ্ছে’, যা জানাল রয়টার্স ◈ মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ ◈ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন ◈ শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ◈ প্রোটোকল ভাঙা সফর: টাঙ্গুয়ার হাওরে প্রতিমন্ত্রী হাবিবের নির্ভার উপস্থিতি, ভিন্ন সংস্কৃতির ইঙ্গিত

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৪:২৯ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিমানে উঠার ভয়ে জাতীয় দল থেকে নাম সরিয়ে নিলেন পাকিস্তানের ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: [২] জাতীয় দলে ডাক পেয়েও আবার কেউ হেলায় হারার তাও আবার বিমানে উঠার ভয়ে! হ্যা এমন এক অদ্ভুত ঘটনায় ঘটেছে পাকিস্তানে। এই ক্রিকেটারের নাম জাহিদ মাহমুদ।

[৩] দক্ষিণ আফ্রিকা সফরে শাদাব খান ইনজুরিতে পড়ায় জিম্বাবুয়ে সফরে টি-টুয়েন্টি দলে তার জায়গায় সুযোগ পেয়ে যান ৩৩ বছর বয়সী এই লেগ স্পিনার জাহিদ মাহমুদ। কিন্তু তার রয়েছে বিমান ভ্রমণে ভীতি। বিমানে সতীর্থদের ছাড়া একা চড়তে হবে, এই ভয়ে টি-টুয়েন্টি ম্যাচ থেকে সরিয়ে নেন নিজেকে।

[৪]বিমানে চড়ার ভয়ে পাকিস্তানের হয়ে টি-টুয়েন্টি খেলার সুযোগটা হাতছাড়া করলেন জাহিদ। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) কোন আপত্তি তুলেনি।

[৫]জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে হলে একাই লাহোর থেকে হারারেতে পৌঁছাতে হতো জাহিদকে। এ অবস্থায় পিসিবিকে তিনি জানান, কোন সতীর্থ ছাড়া একা একা জিম্বাবুয়েতে যেতে ভয় পাচ্ছেন তিনি।

[৬]পাকিস্তানের শীর্ষ স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, জাহিদ কোনো দিন বিমানে একা দেশের বাইরে ভ্রমণ করেননি। এ অবস্থায় দলে যখন সুযোগ পেলেন তখন অনুশীলনেও স্নায়ুচাপে ভুগতে দেখা গেছে এই স্পিনারকে!

[৭]উল্লেখ্য, টি-টোয়েন্টি মিস করলেও পাকিস্তানে থাকা টেস্ট দলের অন্যদের সঙ্গে জিম্বাবুয়েতে যাবেন জাহিদ। ২১ এপ্রিল টেস্ট দলের সঙ্গে পাকিস্তান ছাড়ার কথা তার। সফরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শেষে দুটি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান দল।- ক্রিকেটবাজ

  • সর্বশেষ