শিরোনাম
◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ১১:০২ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাদের মির্জার ফেসবুক থেকে বায়তুল মোকাররম উড়িয়ে দেওয়ার হুমকি!

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ফেসবুক পোস্টে লেখা হয়েছে, শুক্রবার জুমার নামাজের সময় বায়তুল মোকাররম মসজিদ বোমা মেরে উড়িয়ে দিলে দেশে দুর্নীতিবাজের সংখ্যা কমে যাবে। কালের কণ্ঠ

আবদুল কাদের মির্জার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো, ‘শুক্রবার জুমার নামাজের সময় বায়তুল মোকাররম মসজিদ বোমা মেরে উড়িয়ে দিলে দেশে দুর্নীতিবাজের সংখ্যা কমে যাবে। আবদুল কাদের মির্জা, মেয়র বসুরহাট পৌরসভা।’ পরে ১৫ মিনিটের মাথায় দেখা যায় পোস্টটি গায়েব। এ বিষয়ে আবদুল কাদের মির্জার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি নিজে কথা বলেননি। তবে স্বপন নামে একজন ফোন ধরে নিজেকে তাঁর সহকারী পরিচয় দিয়ে বলেন, ‘অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে।’

বৃহস্পতিবার দুপুর ১২টা ২৯ মিনিটের দিকে কাদের মির্জার ফেসবুকে এই পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যে পোস্টটি ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুক পোস্টে কাদের মির্জার মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ফেসবুক পোস্টে লেখেন, আ. কা মির্জা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অপরাধে দ্রুত আব্দুল কাদের মির্জাকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি।

উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নজরুল ইসলাম ফয়সল লেখেন, ‘সুচিকিৎসা প্রয়োজন...।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়