শিরোনাম
◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৯:৩৮ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজমিরীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারি চাল পাচারকালে ৬২ বস্তাসহ আটক এক

হবিগঞ্জ প্রতিনিধি:[২] আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও রোডে ভিজিডি কর্মসূচির চাল বস্তা পরিবর্তন করে অবৈধভাবে বিক্রির উদ্দ্যেশ্যে পাচার করা হচ্ছে রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার শিবপাশা গ্রামের অতু মিয়ার পুত্র জাবের মিয়া (৩০) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

[৩] এসময় অবৈধভাবে সরকারি পাচারকালে ৫০ কেজি ওজনের ৬২বস্তায় মোট ৩,১০০ কেজি চাল জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করে অত্যাবশকীয় পন্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুসারে আটককৃত পাচারকারী জাবের মিয়াকে ১ এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

[৪] এবং জব্দকৃত চালের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আজমিরীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে দায়িত্ব দেয়া হয়।উক্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গাজী মাজহারুল আনোয়ার এবং আজমিরীগঞ্জ থানার এসআই শওকত এর নেতৃত্বে একদল পুলিশ সহযোগিতা করেন।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়