শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ১২:৩৮ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ১২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়েকে দেহ ব্যবসায় বাধ্য করায় মা-বাবাসহ গ্রেপ্তার ৩

ডেস্ক রিপোর্ট: পাবনার আটঘরিয়ায় মেয়েকে দেহ ব্যবসায় বাধ্য করায় মা, বাবা ও এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার আটঘরিয়ায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হলে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় বাবা তোফিজ, মা ছাবিনা খাতুন এবং ধর্ষণ ও দেহ ব্যবসায় সহযোগীতা করার অভিযোগে বেলাল হোসেন নামের আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর পুকুরপাড়া গ্রামে।

আটঘরিয়া থানার এস আই ফারুক হোসেন জানান, উপজেলার শ্রীকান্দপুর পুকুরপাড়া গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে তোফিজ ও তার স্ত্রী ছাবিনা খাতুন তাদের ১৪ বছরের মেয়েকে একই এলাকার ময়েন উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৫৫) এর যোগ সাজসে তাদের মেয়েকে দেহ ব্যবসায় বাধ্য করেন।

এক পর্যায়ে ১৪ বছরের ঐ মেয়ে নিরুপায় হয়ে পালিয়ে থানা পুলিশের শরনাপন্ন হয়ে বৃহস্পতিবার সকালে আটঘরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ৯ (১)-৩০ ধারায় মামলা দায়ের করেন। এই মামলার বাদী হয়েছেন ধর্ষিতার নানী জায়েদা বিবি। মামলার পর দুপুরে পুলিশ এক অভিযান চালিয়ে বেলাল হোসেন, বাবা তোফিজ ও মা ছাবিনা খাতুনকে গ্রেপ্তার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ফারুক হোসেন বলেন, মামলার এক নাম্বার আসামী বেলাল হোসেন আদালতে ১৬৪ ধারায় শিকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়