শিরোনাম
◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা ◈ সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি আটকে গেল

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৭:২৫ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে শিশু সন্তানকে হত্যার চেষ্টার অভিযোগে মা আটক

যশোর প্রতিনিধি: [২] চার বছরের শিশুসন্তানকে নির্যাতনের অভিযোগে মাদকাসক্ত মা সোনিয়া খাতুন সনি (২১) কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার ১৫ এপ্রিল ভোরে শহরের পালবাড়ি গাজীরঘাট রোড থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার সাদেক মোল্লার বাড়ির ভাড়াটিয়া রিকশাচালক বিপুল হোসেনের স্ত্রী।

[৪] বিপুল হোসেন কোতয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, তার স্ত্রী সোনিয়া খাতুন সনি বিভিন্ন মাদকে আসক্ত। প্রতিদিনের মতো গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তার শিশুপুত্র সামির হোসেন (৪) বাড়ির বাইরে খেলতে যাওয়ার চেষ্টা করে। এ সময় সোনিয়া খাতুন সনি তার সন্তানকে বাইরে খেলতে নিষেধ করে। কিন্তু সামির মায়ের কথা শোনেনি।

[৫] এতে ক্ষিপ্ত হয়ে সোনিয়া খাতুন সনি তাকে জোরপূর্বক সেখান থেকে ধরে ঘরের ভেতর নিয়ে যান এবং স্টিলের চামচ গরম করে তার শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেন। তখন সামির চিৎকার করে কান্নাকাটি শুরু করলে আশেপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সামির সেখানে চিকিৎসাধীন রয়েছে।

[৬] ওই ঘটনায় বিপুল হোসেন সন্তান হত্যার চেষ্টার অভিযোগ এনে তার স্ত্রী সোনিয়া খাতুন সনিকে আসামি করে কোতয়ালি থানায় একটি মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে ভোরে আসামি সোনিয়া খাতুন সনিকে পুলিশ তার বাসা থেকে আটক করে। এবং আদালাতের মাধ্যমে জেন হাজাতে পাঠায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়