শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৫:১৭ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় ১৪ মামলার আসামি ফেন্সিডিলসহ মাদক কারবারী হেনা গ্রেফতার

জিএম মিজান: [২] মাদক কারবারী মোছা.হেনা সুন্দরী ওরফে হেনা বেগম (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হেনা বেগম শহরের চকসূত্রাপুর এলাকার সেলিম হোসেনের স্ত্রী।

[৩] বুধবার দিবাগত রাত ৮টায় তার স্বামীর বাড়ী থেকে ২০বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে।

[৪] সদর থানা সূত্র জানা যায়, পুলিশ তাদের নিয়মিত টহল দল শহরে দায়িত্ব পালন করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হেনা তার স্বামীর বাড়ীতে মাদক বিক্রি করছে। ওই সময় অভিযান চালিয়ে ২০বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

[৫] জেলার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা এ প্রতিবেদক-কে বলেন, হেনা পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়