শিরোনাম
◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী ◈ আগামী পাঁচ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি ও ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে সরকার ◈ নাইকির হাজার হাজার জুতা ও কোটি কোটি ডলারের পণ্য লুট, ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেনে ৩৬ দফা ডাকাতি! ◈ গরুর মাংস খাওয়ায় বিশ্বে শীর্ষে আর্জেন্টিনা, সবচেয়ে কম দামে পাওয়া যায় যে দেশে! ◈ বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা, উৎপাদন কমার পূর্বাভাস এফএওর ◈ জনসংখ্যার চাপে ঢাকায় বাড়ছে কবরস্থানের সংকট, ২৫১ একর জমিতে ৯ কবরস্থান! ◈ বহিষ্কৃতদের মধ্যে বিএনপিতে ফেরার তালিকায় থাকতে পারেন যারা ◈ শেখ হাসিনার কাছে বাংলাদেশ-ভারত সম্পর্ক জিম্মি, সমাধানে সিদ্ধান্ত নিতে হবে ঢাকাকেই: মার্কিন বিশ্লেষক ◈ পাঁচ দে‌শের কূটনী‌তিক‌দের আ‌লোচনার দুই দি‌নের ব‌্যবধা‌নে হাসিনা ইস্যুতে ফের বৈঠকে বাংলাদেশ-ভারত ◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৫:১৪ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

য‌শো‌রে বৃদ্ধা‌কে ধর্ষণ ও মার‌পি‌টের অ‌ভি‌যোগ একজন আটক

র‌হিদুল খান : যশোরে শত বছর বয়সী এক নারীকে ধর্ষণ এবং মারপিট করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত বৃদ্ধার শরীরে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে যশোর জেনারেল হাসপাতালে।

ঘটনাটি ঘটেছে বুধবার বেলা পৌনে তিনটার দিকে যশোর শহরতলীর চাঁচড়া ইউনিয়নের সাড়াপোল কারিকরপাড়ায়।
অভিযুক্ত ধর্ষক রুবায়েত (২০) পাশের রুদ্রপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে।

ভুক্তভোগী নারীর পুত্রবধূ বলেন, ‘দুপুরে আমার শাশুড়ি ঘরে শুয়ে ছিলেন। ওই সময় আমার ভাসুরের ছেলে ঘরের ভেতরে ঢুকে দেখে তার (বৃদ্ধার) বুকের ওপরে রুবাইত । এসময় আমার শাশুড়ির মাথা ও যৌনাঙ্গ থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।’

‘আমরা রুবাইতকে আটক করি। এবং আমার শাশুড়িকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করি। পরে স্থানীয় মেম্বার মনজুর ও রুবাইতের চাচা এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়,বলছিলেন ওই নারী।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আরিফ আহম্মেদ বলেন, গতকাল বিকেল পাঁচটার দিকে ফিজিক্যাল অ্যাসাল্ট হিসেবে শত বছর বয়সী এক নারীকে ভর্তি করা হয়। প্রথমে তাকে মহিলা সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। পরে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে জানানো হলে আজ বেলা সোয়া ১১টায় তাকে গাইনি ওয়ার্ডে পাঠানো হয়। তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে।

আরএমও বলেন, বৃদ্ধাকে ধর্ষণ করা হয়েছে কি না তা পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট এলে বিস্তারিত জানানো যাবে।

জানতে চাইলে চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর রকিবুজ্জামান বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। অ

কোতয়ালী থানার ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমিম আহমেদ আজ বিকেল চারটায় জানান, অভিযুক্ত ধর্ষক রুবায়েতকে আটক করা হয়েছে। তার বয়স ২০ বছর।

  • সর্বশেষ