শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৪:৪৮ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৪:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটের জকিগঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

আবুল কাশেম : [২] সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহএক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

[৩] পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভোর অনুমান ০৩.০০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জকিগঞ্জ থানাধীন বারঠাকুরী ইউপির উত্তরকূল গ্রামের ফয়েজ আহম্মদ (৫৫) এর বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এক পর্যায়ে তার হেফাজত হতে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

[৪] পরে ফয়েজ আহম্মদকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত ফয়েজ আহম্মদ জকিগঞ্জ থানাধীন উত্তরকুল গ্রামের মৃত মছব্বির মিয়ার ছেলে মছই । উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১,৬৫,০০০/- (এক লক্ষ পয়ষট্টি হাজার টাকা)। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে দক্ষিণ সুরমা থানায় মাদক মামলা রয়েছে।

[৫] এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই মিজানুর রহমান সরকার বাদী হয়ে জকিগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

[৬] ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়